শিরোনাম:
ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১ জুন ২০২৬
প্রচ্ছদ » ড্রাফট » চাকরি থেকে সাময়িক বরখাস্ত দুই সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা
প্রচ্ছদ » ড্রাফট » চাকরি থেকে সাময়িক বরখাস্ত দুই সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা
২ বার পঠিত
সোমবার ● ১ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাকরি থেকে সাময়িক বরখাস্ত দুই সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা

পশুর বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা

---

নিজস্ব প্রতিবেদক

কোরবানির পশুর বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শনের সময় দায়িত্বে গাফিলতির অভিযোগে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। দুজনই সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়, তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাদের সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

গত শুক্রবার, পবিত্র ঈদুল আজহার পরদিন, কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বঘোষণা ছাড়াই বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা তিনি ঢাকার বিভিন্ন সড়ক ও এলাকা ঘুরে দেখেন। এ সময় গাড়ি নিজেই চালান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ কয়েকটি এলাকায় কোরবানির পশুর বর্জ্য এবং আগের জমে থাকা ময়লা-আবর্জনা সড়কে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট এলাকায় বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় সোমবার ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করল জনপ্রশাসন মন্ত্রণালয়।



বিষয়: #



আর্কাইভ