শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬
প্রচ্ছদ » অপরাধ » ড্রোন হামলায় ওমান উপকূলে ভারতীয় জাহাজ ডুবি
প্রচ্ছদ » অপরাধ » ড্রোন হামলায় ওমান উপকূলে ভারতীয় জাহাজ ডুবি
১০৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ড্রোন হামলায় ওমান উপকূলে ভারতীয় জাহাজ ডুবি

---

আন্তর্জাতিক ডেস্ক

ওমান উপকূলের কাছে ড্রোন হামলায় ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনায় জাহাজে থাকা ১৪ জন নাবিককে নিরাপদে উদ্ধার করেছে ওমান কর্তৃপক্ষ।

জানা গেছে, ড্রোন হামলার পরপরই ওমান উপকূল সংলগ্ন সমুদ্রে ‘এমএসভি হাজি আলি (Haji Ali)’ নামের কার্গো জাহাজটি সম্পূর্ণভাবে ডুবে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ড্রোন হামলার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

ওমান কোস্টগার্ড দ্রুত অভিযান চালিয়ে জাহাজে থাকা সব ভারতীয় নাবিককে জীবিত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। উদ্ধারকৃত নাবিকের সংখ্যা মোট ১৪ জন বলে জানা গেছে।

ঘটনাটিকে ‘গভীর উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং নিরীহ নাবিকদের জীবন ঝুঁকির মুখে ফেলা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

ভারত সরকার আরও জানিয়েছে, নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি এবং এ ধরনের হামলা বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে।

ঘটনার পর প্রাথমিক তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে হামলার পেছনে কারা জড়িত—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।



বিষয়: #



অপরাধ এর আরও খবর

তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর
জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় দফায় দফায় সংঘর্ষ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় দফায় দফায় সংঘর্ষ
ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে
৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে ৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে
জুনে ৩৩৩ নারী-শিশু সহিংসতার শিকার, শীর্ষে ধর্ষণের ঘটনা জুনে ৩৩৩ নারী-শিশু সহিংসতার শিকার, শীর্ষে ধর্ষণের ঘটনা
অনলাইন জুয়া ফৌজদারি অপরাধ: সংসদে অর্থমন্ত্রী অনলাইন জুয়া ফৌজদারি অপরাধ: সংসদে অর্থমন্ত্রী
ছয় জেলায় সেনা মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছয় জেলায় সেনা মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
একের পর এক মর্মান্তিক হত্যার ঘটনায় বাড়ছে উদ্বেগ একের পর এক মর্মান্তিক হত্যার ঘটনায় বাড়ছে উদ্বেগ
রামিসা হত্যায় আরেকজনকে জড়িয়ে বিভ্রান্তির চেষ্টায় সোহেল রামিসা হত্যায় আরেকজনকে জড়িয়ে বিভ্রান্তির চেষ্টায় সোহেল

আর্কাইভ