শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
Swadeshvumi
শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ইরান-ইরাক-যুক্তরাষ্ট্র সংঘাত: বিমানের ৬ ক্রুর সবাই নিহত
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ইরান-ইরাক-যুক্তরাষ্ট্র সংঘাত: বিমানের ৬ ক্রুর সবাই নিহত
৫ বার পঠিত
শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরান-ইরাক-যুক্তরাষ্ট্র সংঘাত: বিমানের ৬ ক্রুর সবাই নিহত

---

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকে বিধ্বস্ত হওয়া জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমানের সব ক্রুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) এ ঘটনা ঘটে।

এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে সেন্টকম জানিয়েছে, ‘পশ্চিম ইরাকে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমানের ছয় ক্রু সদস্যের সবার মৃত্যু এখন নিশ্চিত করা হলো।’

সামরিক বাহিনী এর আগে এই বিমানের চার ক্রু সদস্যের মৃত্যুর কথা ঘোষণা করেছিল। বাকি দুইজনের জন্য উদ্ধার অভিযান অব্যাহত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদেরও জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনার পর মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বাক্যে যুদ্ধের ভয়াবহতা ফুটিয়ে তুলে বলেছেন, ‘যুদ্ধ মানেই নরক। যুদ্ধ মানেই বিশৃঙ্খলা।’ তিনি আরও বলেন, ‘আমরা গতকাল আমাদের কেসি-১৩৫ ট্যাঙ্কারের মর্মান্তিক বিধ্বস্তের ঘটনায় দেখেছি…, খারাপ জিনিস ঘটতে পারে।’

নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘তারা সবাই আমেরিকান হিরো এবং আমি যেমনটা করি, আমরা সবাই ডোভারে সেই হিরোদের স্বাগত জানাব এবং তাদের আত্মত্যাগ আমাদের এই মিশনের সংকল্পে আরও দৃঢ় করবে।’

কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার বিমানটি মাঝআকাশে অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত হয়ে পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত অন্য বিমানটি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে, যার লেজের অংশের কিছু অংশ নিখোঁজ। সেন্টকম এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

সেন্টকম এর আগে এক পোস্টে জানিয়েছিল, ঘটনাটি তদন্তাধীন রয়েছে, তবে তারা নিশ্চিত করেছে যে বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনে ‘শত্রুপক্ষ বা বন্ধুত্বপূর্ণ কোনো পক্ষের গুলিবর্ষণের ঘটনা ছিল না।’

অন্যদিকে, ইরানের অনুগত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ‘দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ বিমানটি ভূপাতিত করার দায় স্বীকার করেছে। তবে, গোষ্ঠীটি তাদের এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানিয়েছেন, এই ঘটনায় অন্য একটি বিমানও জড়িত ছিল, তবে সেটি ইসরায়েলে নিরাপদে অবতরণ করেছে।

মার্কিন সামরিক বাহিনী নিহত পরিষেবা সদস্যদের নাম এখনই প্রকাশ করছে না। নিকটাত্মীয়দের অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের নাম প্রকাশ করা হবে।

এদিকে, স্থানয়ি সময় আজ শুক্রবারও ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করার পর ইসরায়েলি সামরিক বাহিনী দেশজুড়ে সতর্কতা জারি করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সতর্কবার্তা পাওয়ার সাথে সাথেই আপনাদের অবশ্যই নিরাপদ ও সুরক্ষিত এলাকায় আশ্রয় নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখান থেকে বের হওয়া যাবে না।’






আর্কাইভ