মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন যারা
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন যারা
![]()
নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদসহ নতুন ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর বিধি ৩(বি)-তে প্রদত্ত ক্ষমতাবলে এসব ব্যক্তিবর্গকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দান করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচজন ব্যক্তিকে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর। রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, মো. ইসমাইল জবিউল্লাহ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ণ বিভাগের অধ্যাপক।
এই নিয়োগের ফলে তারা সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং মন্ত্রীর সমতুল্য সুযোগ-সুবিধা ও মর্যাদা ভোগ করবেন।
এছাড়া আরও পাঁচজন ব্যক্তিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপির চেয়ারম্যানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদি আমিন এবং আন্তর্জাতিক খাত বিশেষজ্ঞ রেহান আসিফ আসাদ।





সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ
প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি
ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা
স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ
এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ
স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি
হালনাগাদ চূড়ান্ত ভোটার তথ্য প্রকাশ করলো ইসি
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন জয়ী, আজ গেজেট প্রকাশ করবে ইসি 
