সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
![]()
নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনো জাতীয় সংসদ থেকে কোনো চিঠি নির্বাচন কমিশনে (ইসি) আসেনি। সংসদ থেকে চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, ‘সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আসেনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ বিষয়ে চিঠি দিয়েছিল। কিন্তু আইন অনুযায়ী সংসদ থেকে কোনো চিঠি না এলে আমাদের ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই।’
সম্প্রতি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার সংসদ সদস্য পদ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। এর আগে গাজী নজরুল ইসলামের সঙ্গে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দেয় দলটি।
ইসি কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল কোনো সংসদ সদস্যের সদস্যপদ নিয়ে স্পিকারের কাছে বিরোধ উত্থাপন করলে স্পিকার তা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে পাঠাতে পারেন। এরপর নির্বাচন কমিশন সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য শুনে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তবে গাজী নজরুল ইসলামের বিষয়ে স্পিকারের কাছে উত্থাপিত বিরোধ নিষ্পত্তির জন্য এখনো নির্বাচন কমিশনে কোনো চিঠি আসেনি। ফলে এ বিষয়ে কমিশনের পক্ষ থেকেও এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, সংসদ থেকে প্রয়োজনীয় চিঠি এলে বিষয়টি আইন অনুযায়ী পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিষয়: #গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্





এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে
রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত 
