শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ৭ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ২য় দিনে ইসিতে আপিল ১২২ জনের, মোট আপিল ১৬৪
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ২য় দিনে ইসিতে আপিল ১২২ জনের, মোট আপিল ১৬৪
১৫৯ বার পঠিত
বুধবার ● ৭ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২য় দিনে ইসিতে আপিল ১২২ জনের, মোট আপিল ১৬৪

---

# গোয়েন্দা সংস্থার প্রধান কেন পার্টি অফিসে- আসিফ মাহমুদ

# লেভেল প্লেয়িং ফিল্ড নেই- ইসিতে অভিযোগ ইসলামী আন্দোলনের

# নির্বাচনি অভিযোগ গ্রহণে ইসির ১০ কর্মকর্তাকে দায়িত্ব

 

নিজস্ব প্রতিবেদক

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের সংখ্যা বাড়ছে। দ্বিতীয় দিনে ইসিতে ১২২টি আপিল আবেদন জমা পড়েছে। এ নিয়ে দুই দিনে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪টি।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে প্রথম দিনে ৪২টি আপিল জমা পড়ে। তফসিল অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

এদিকে নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ের পরিস্থিতি ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে একাধিক রাজনৈতিক দল উদ্বেগ প্রকাশ করেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দলের পার্টি অফিসে গোয়েন্দা সংস্থার প্রধানের যাওয়া অশনিসংকেত। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা জনগণের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে।’ তিনি আরও দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান তৎপরতা এখনো পর্যাপ্ত নয়।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিযোগ করেছে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘ছোটখাটো ও সংশোধনযোগ্য ত্রুটির কারণে আমাদের প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে, অথচ অন্যদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।’ এতে প্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

এমন পরিস্থিতিতে নির্বাচনসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তথ্য সরবরাহের জন্য ১০ জন কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। দেশের ১০টি অঞ্চলের জন্য পৃথকভাবে দায়িত্বপ্রাপ্ত এসব কর্মকর্তার মোবাইল নম্বর ও ই-মেইল ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ইসির জনসংযোগ শাখা।

এছাড়া গণভোটের প্রচারে প্রতিটি ভোটকেন্দ্রে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ব্যানার টানানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইসির মতে, এসব উদ্যোগের মাধ্যমে নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে চায় তারা।

 



বিষয়: #  #



ইসি ও নির্বাচন এর আরও খবর

ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি

আর্কাইভ