শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » প্রথম দিনে ইসির নির্বাচনি আদালতে আপিল ৪২টি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » প্রথম দিনে ইসির নির্বাচনি আদালতে আপিল ৪২টি
১৬১ বার পঠিত
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রথম দিনে ইসির নির্বাচনি আদালতে আপিল ৪২টি

প্রার্থিতা ফিরে পেতে লড়াই

---

#  মিথ্যা তথ্যের বিরুদ্ধেও অভিযোগের আহ্বান ইসির

নিজস্ব প্রতিবেদক 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনে ৪২টি আপিল দায়ের হয়েছে। এর মধ্যে ৪১টি আপিল প্রার্থিতা ফিরে পাওয়ার, আর একটি আবেদন বৈধ প্রার্থিতা বাতিলের দাবিতে।

প্রথম দিনে আপিল গ্রহণ কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে স্থাপিত ১০টি বুথে সম্পন্ন হয়। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, আপিলকারীরা প্রার্থিতা ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাবার সংকল্প প্রকাশ করেছেন। এদিন ইসি সচিব আখতার আহমেদ হলফনামায় মিথ্যা তথ্যের বিরুদ্ধেও অভিযোগ আহ্বান করেন।

---

অঞ্চলভিত্তিকভাবে সর্বাধিক ১৫টি আপিল এসেছে ঢাকা অঞ্চল থেকে, ফরিদপুর থেকে ৭টি, রাজশাহী ও কুমিল্লা থেকে ৫টি করে। রংপুর ও খুলনা থেকে ৩টি করে, চট্টগ্রাম থেকে ২টি, বরিশাল ও ময়মনসিংহ থেকে ১টি করে আপিল এসেছে। সিলেট অঞ্চলে কোনো আপিল হয়নি। কুমিল্লা অঞ্চলে একজন বৈধ প্রার্থীর বিরুদ্ধে প্রার্থিতা বাতিল চেয়ে একটি আপিল দায়ের করা হয়েছে।

---

প্রথম দিনে আপিলকারীদের মধ্যে ছিলেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিলেন ভোটার স্বাক্ষরের দ্বৈবচয়নের কারণে। জারা জানিয়েছেন, প্রার্থিতা ফিরে পেতে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন এবং সম্প্রতি দেড় দিনের মধ্যে পাঁচ হাজার ভোটার স্বতঃস্ফূর্তভাবে সমর্থন স্বাক্ষর দিয়েছেন।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সন্তোষজনক এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। আপিল গ্রহণের সময়সীমা ৯ জানুয়ারি পর্যন্ত, নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, চূড়ান্ত তালিকা ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং নির্বাচনি প্রচারণা শুরু ২২ জানুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

 



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি

আর্কাইভ