শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » ‘গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম’: শেখ হাসিনা
প্রচ্ছদ » জাতীয় » ‘গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম’: শেখ হাসিনা
৯৪ বার পঠিত
মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম’: শেখ হাসিনা

---

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিকভাবে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী হয়েও খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকার প্রশংসা করেছেন তিনি।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো।”

কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত ওই শোকবার্তায় শেখ হাসিনা খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেখ হাসিনা বলেন, “আমি তাঁর ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন।”

দীর্ঘ ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া খালেদা জিয়া প্রায় ৪১ বছর বিএনপির নেতৃত্ব দেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন, তিনবার প্রধানমন্ত্রী এবং দুইবার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া ও শেখ হাসিনা—এই দুই নেত্রী তিন দশকের বেশি সময় ধরে সবচেয়ে প্রভাবশালী ভূমিকা পালন করেছেন। একসময় তাদের পারস্পরিক বৈরী সম্পর্ক আন্তর্জাতিক গণমাধ্যমে ‘দুই বেগমের যুদ্ধ’ হিসেবেও আলোচিত হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান এবং পরবর্তীতে বিদেশে চিকিৎসা গ্রহণ করেন। চলতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির মধ্যেই তার মৃত্যু হয়।






জাতীয় এর আরও খবর

করমুক্ত আয়ের সীমা পুনর্নির্ধারণ করে সংসদে অর্থ বিল-২০২৬ পাস করমুক্ত আয়ের সীমা পুনর্নির্ধারণ করে সংসদে অর্থ বিল-২০২৬ পাস
নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগান: প্রধানমন্ত্রী নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগান: প্রধানমন্ত্রী
প্রস্তাবিত বাজেট অবাস্তব ও প্রতারণার দলিল: বিরোধীদলীয় চীফ হুইপ প্রস্তাবিত বাজেট অবাস্তব ও প্রতারণার দলিল: বিরোধীদলীয় চীফ হুইপ
চীন সফরে ঋণের আশ্বাস ও বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে কিনা স্পষ্ট করুন: সংসদে রুমিন ফারহানা চীন সফরে ঋণের আশ্বাস ও বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে কিনা স্পষ্ট করুন: সংসদে রুমিন ফারহানা
বিরোধী দলের এমপিদের আসনে বরাদ্দ ২০ কোটি টাকা: স্থানীয় সরকার মন্ত্রী বিরোধী দলের এমপিদের আসনে বরাদ্দ ২০ কোটি টাকা: স্থানীয় সরকার মন্ত্রী
রাজস্ব আহরণে মাইলস্টোন স্পর্শ, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের উৎসে কর হ্রাস রাজস্ব আহরণে মাইলস্টোন স্পর্শ, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের উৎসে কর হ্রাস
বাজেট বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার: মূল্যস্ফীতি, বিনিয়োগ ও সংস্কারে জোর বাজেট বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার: মূল্যস্ফীতি, বিনিয়োগ ও সংস্কারে জোর
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: সংসদে মির্জা ফখরুল ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: সংসদে মির্জা ফখরুল
সংসদে দুটি বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ে কমিটিতে প্রেরণ সংসদে দুটি বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ে কমিটিতে প্রেরণ

আর্কাইভ