সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ভোটের আগে ভয় কেটে যাবে: সিইসি
ভোটের আগে ভয় কেটে যাবে: সিইসি
নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দিন যত এগিয়ে আসবে ভয় কেটে যাবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। আজ সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব একথা বলেন তিনি।
ভোটের পরিবেশ আছে কিনা-জানতে চাইলে তিনি বলেন, আমরা, রাজনৈতিকদলসহ দেশের সকলেই ভোট চায়। সবাই দেশের মঙ্গল চায়। ভোটের দিন যত এগিয়ে আসবে ভয় কেটে যাবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
তিনি বলেন, আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী ভাই-বোনদোর ভোটের ব্যবস্থা করছি। আবার ভোটের কাজে যারা নিয়োজিত তাদের ভোটের ব্যবস্থা করছি। কয়েদিদোর ভোটের ব্যবস্থা করেছি। ৫৪ বছরে প্রথম বারের মতো প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে। এ পোস্টাল ব্যালটের নিরাপত্তা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের পোস্টাল ব্যালট মডেল বিশ্বের মডেল হ’য়ে থাকবে। কিছু ভুল-ত্রুটি থাকবে। প্রথমবার পোস্টাল ব্যালট নিয়ে আমরা সন্তুষ্ট। আগামী দিনে আরও বারবে এতে আমরা আরও সন্তুষ্ট হব।
পোস্টাল ব্যালটের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা পোস্টাল ব্যালটে বহুধরণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। আমরা বিশেষজ্ঞদের মতামত নিয়ছে। যখন যা চ্যালেঞ্জ এসেছে আমরা তা মোকাবিলা করেছি। ভোট উৎসব হবে ইনশাআল্লাহ। আজকের এ অনুষ্ঠানও ভোট উৎসবের অংশ।





রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব
ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি
তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর 
