বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » রাজনৈতিক নেতাকর্মীদের থেকে কোন সুবিধা না নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির নির্দেশ
রাজনৈতিক নেতাকর্মীদের থেকে কোন সুবিধা না নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন রাজনৈতিক নেতাকর্মীদের কাছ থেকে থাকা-খাওয়াসহ কোনো ধরনের সুবিধা না নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কঠোর নির্দেশ দিয়েছে ইসি। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নির্বাচন ভবনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার পর থেকে ভোটের দিন পর্যন্ত নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। পুরো নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের দায়িত্ব থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত কোনো ধরনের ব্যত্যয় বা শিথিলতা বরদাশত করা হবে না।
তফসিল ঘোষণার আগে নির্বাচনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা, বাহিনী মোতায়েন এবং মনিটরিং কাঠামো চূড়ান্ত করতে এ বৈঠকের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিড মিনিস্ট্রি হিসেবে নির্বাচনকালীন সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থাপনা পরিচালনা করবে। একই সঙ্গে ইসি তার নিজস্ব মনিটরিং সেলের মাধ্যমে নিরাপত্তার অগ্রগতি ও মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
ইসি সচিব জানান, সেনাবাহিনী কীভাবে এবং কোথায় মোতায়েন থাকবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে মাঠে নির্বাহী ক্ষমতা নিশ্চিত করতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার বহাল থাকবে।
তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি কঠোরভাবে মনিটর করা হবে বলে জানান সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “কেউই আচরণবিধির বাইরে যেতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।”
ইসি সূত্র বলছে, মাঠপর্যায়ে অস্থিতিশীলতা এড়াতে নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়ানো, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ ও তা পর্যবেক্ষণে পৃথক টিম গঠন—এসব বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে।
নির্বাচনকে ঘিরে কঠোর অবস্থান নিশ্চিত করে, নিরপেক্ষতা বজায় রাখতেই এই নির্দেশনা দিয়েছে কমিশন।





মিষ্টির আসনে এলিজা এমপি হচ্ছেন, মনোনয়নপত্র বৈধ
ডিজির দপ্তরে আটকে আছে ৬৯ হাজার এনআইডি সংশোধন আবেদন
ভোটারের তথ্য বিকৃতি, ইসির এক কর্মকর্তা বরখাস্ত
মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি 
