শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নির্বাচনে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত কমনওয়েলথ: ইসি সচিব
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নির্বাচনে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত কমনওয়েলথ: ইসি সচিব
১৩৮ বার পঠিত
রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচনে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত কমনওয়েলথ: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক 

---

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত কমনওয়েলথ। সংস্থাটি বলেছে, ৫৬ সদস্য দেশের সংগঠন হিসেবে কমনওয়েলথ প্রয়োজন হলে সর্বোচ্চ সহযোগিতার জন্য প্রস্তুত।

আজ রবিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকোর বোচওয়ের সঙ্গে বৈঠক শেষে ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক বৈঠকে বলেছেন নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এজন্য প্রচার-প্রচারণা চালানো জরুরি। এর পরিপ্রেক্ষিতে ইসি জানিয়েছে, তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রচার চলছে এবং রাজনৈতিক দলগুলোও সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে। এতে আরও ভালো ফল পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেছেন।

আখতার আহমেদ বলেন, ‘মহাসচিব জানিয়ে দিয়েছেন— ৫৬ সদস্য দেশের সংগঠন হিসেবে কমনওয়েলথ প্রয়োজন হলে সহযোগিতার জন্য প্রস্তুত। ব্রিটেনের সহযোগিতা পাওয়ায় তিনিও সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

এর আগে সিইসির সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব। এ সময় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইসির প্রস্তুতি, গণভোট, প্রবাসী ভোট, পর্যবেক্ষক ও নিরাপত্তাসহ সব গুরুত্বপূর্ণ অগ্রগতি নিয়ে কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েকের কাছে পূর্ণ চিত্র তুলে ধরে ইসি। ইসি জানায়- সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সব প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে।

পরে সাংবাদিকদের ইসি সচিব আরও বলেন, ‘কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চান। এ সময় ইসি জানায় যে, ভোটের জন্য প্রয়োজনীয় সব নির্বাচন সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। বিদেশে বসবাসকারী ভোটারদের জন্য ‘আউট অফ কান্ট্রি ভোটিং’ এর প্রক্রিয়াও চলছে। ৫৩ বছরের ইতিহাসে এই প্রথম প্রবাসীদের এই অন্তর্ভুক্তি হচ্ছে—এটি জেনে মহাসচিব সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, এটি সফলভাবে সম্পন্ন হবে।

তিনি বলেন, ‘আইসিপিভির আওতায় দেশের ভেতরে প্রায় ১০ লাখ ভোটার যারা বিভিন্ন অভ্যন্তরীণ দায়িত্বে নিয়োজিত তাদেরও ভোটদানের সুবিধার আওতায় আনা হয়েছে। এটিও মহাসচিবের কাছে ইতিবাচক উদ্যোগ হিসেবে প্রতীয়মান হয়েছে।’

গণভোট প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘মহাসচিব বলেছেন যে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য বাড়তি দায়িত্ব। তবে ইসি যে প্রস্তুতি নিয়ে এগোচ্ছে, তা দেখে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।’

তিনি বলেন, ‘মহিলা ভোটারদের অংশগ্রহণ সংক্রান্ত সংখ্যাগত তথ্য জেনে মহাসচিব প্রশংসা করেছেন। মৃত ভোটারদের বাদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে এই উদ্যোগকেও তিনি ভালো সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। কমনওয়েলথ মহাসচিব মিসইনফরমেশন ও ফেক নিউজের বিষয়ে তার অভিজ্ঞতা শেয়ার করে সতর্ক থাকতে বলেছেন। এর জবাবে আমরা জানিয়েছি, গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত তথ্য প্রচার করা হচ্ছে এবং ভবিষ্যতে তা আরও সম্প্রসারিত হবে।’

ইসি সচিব বলেন, ‘বিদেশি পর্যবেক্ষকদের ব্যাপারেও আলোচনা হয়েছে। ইসি জানিয়েছে, বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে। মহাসচিব আশা প্রকাশ করেছেন তারা এসে নির্বাচনকে আরও বিশ্বাসযোগ্য করতে ভূমিকা রাখবেন।’

তিনি বলেন, ‘এখনও পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় বিষয়ে কিছু নির্দিষ্ট হয়নি। প্রবাসী পর্যবেক্ষকরাও নির্বাচন পর্যালোচনা করে তাদের অবস্থান জানাবেন। মহাসচিব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও জানতে চান। জবাবে ইসি জানিয়েছে, সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন— এই তিন জোনে ভাগ করা হচ্ছে। সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে।

আখতার আহমেদ বলেন, ‘কমনওয়েলথ জিজ্ঞেস করেছে— আপনারা কী ধরনের সহযোগিতা চান? তবে আমরা এখনও নির্দিষ্ট করে কিছু বলিনি। নিজেদের মধ্যে আলোচনা করে কোথায় সহযোগিতা প্রয়োজন হতে পারে, তা নির্ধারণ করতে কিছু সময় লাগবে।’

তিনি আরও বলেন, ‘আলোচনাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং মহাসচিব আমাদের প্রস্তুতিকে সমর্থন ও আস্থা জানিয়েছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি, এবারের নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও পার্টিসিপেটরি হবে।’






ইসি ও নির্বাচন এর আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে
রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
সিঙ্গাপুরে ইসির এনআইডি কার্যক্রম চালু সিঙ্গাপুরে ইসির এনআইডি কার্যক্রম চালু
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব
ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি
তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার

আর্কাইভ