রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নির্বাচনি সংলাপের দ্বিতীয় দিন: ৬ দলের সঙ্গে ইসির বৈঠক
নির্বাচনি সংলাপের দ্বিতীয় দিন: ৬ দলের সঙ্গে ইসির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
![]()
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি সংলাপের আজ রবিবার (১৬ নভেম্বর) দ্বিতীয় দিনে ১ম ধাপে ৬টি রাজনৈতিক দলের সঙ্গে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপ শুরু হয়।
এদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া ১ম ধাপের এই সংলাপে- গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ চলছে। চলবে দুপুর ১২টা পর্যন্ত।
সংলাপে নির্বাচন কমিশনের চার কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তার উপস্থিত আছেন।
এরপর দ্বিতীয় দফায় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।
দলগুলোর সঙ্গে সংলাপের আলোচ্যসূচিতে থাকছে নির্বাচনের তফশিল ঘোষণার পূর্বে প্রার্থী ও রাজনৈতিক দলসমূহের করণীয়, তফশিল ঘোষণার পর আচরণ বিধি প্রতিপালন, আচরণবিধি অনুসারে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের অঙ্গীকারনামা সম্পাদন, প্রার্থীদের সঙ্গে রিটার্নিং অফিসারদের অঙ্গীকারনামা সম্পাদন, তফশিল ঘোষণার পর নির্বাচনি এজেন্ট নিয়োগ ও ব্যবস্থাপনা, মিসইনফর্মেশন ও ডিসইনফর্মেশন প্রতিরোধ, নির্বাচনে এআই’র অপব্যবহার নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ না করা, লিঙ্গ, বর্ণ ও ধর্ম নিয়ে কোন বৈষম্য না করা এবং ধর্মীয় উপসনালয়কে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত ১৩ নভেম্বর থেকে সংলাপ শুরু করে ইসি।
সংলাপের তৃতীয় দিনে আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আরও ১২টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ হবে। গতকাল ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত– বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)-এর সঙ্গে সংলাপে বসবে ইসি। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত– বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সঙ্গে মতবিনিময় করবে কমিশন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর রাজনৈতিক অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ শুরু করে ইসি। সেসময় সুশীল সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নারী নেত্রী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে পর্যায়ক্রমে সংলাপে বসে মতবিনিময় করেছে।
নির্বাচনি রোডম্যাপে ইসি জানিয়েছে, তাদের লক্ষ্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় ও গণভোট নির্বাচন আয়োজন করা।





বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরির উদ্যোগ
প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দেওয়ার শেষ দিন ১৫ মার্চ
পর্যবেক্ষকদের দৃষ্টিতে ভোট
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন যারা
সকালে না, দুপুরে হ্যাঁ: শপথ গ্রহণ নিয়ে জামায়াত-এনসিপির নাটকীয়তা
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ মঙ্গলবার বিকেলে
২৯৭ আসনের গেজেট প্রকাশ
বাংলাদেশ তার ক্যাপ্টেনকে বেছে নিয়েছে: ফাহাদ করিম
২৯৭ আসনে ভোটের হার ৫৯ শতাংশ: ইসি সচিব
দুই দশক রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি 
