বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নিবন্ধন না পেয়ে আজও অনশনে আম জনতা
নিবন্ধন না পেয়ে আজও অনশনে আম জনতা
নিজস্ব প্রতিবেদক
![]()
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দৌড় থেকে ছিটকে পড়ায় আজও অনশন অব্যাহত রেখেছেন ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমান। তার দাবি, শর্ত পূরণের পরও তার দলকে নিবন্ধন দেওয়া হয়নি।
এদিকে, আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে আমজনতার দল-এর অনশনস্থলে গিয়ে সংহতি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
তিনি বলেন, ‘তারেক রহমান ভাইয়ের আন্দোলন যৌক্তিক। আমজনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে।’
তিনি আরও বলেন, গতকাল দেখেছি তিনটি দলকে নিবন্ধন দেয়া হয়েছে। এর মধ্যে এনসিপি নিবন্ধন পেয়েছে, আমরা তাদেরকে শুভকামনা জানাই। কিন্তু বাকি দুটি দল কিভাবে নিবন্ধন পেয়েছে সেটি নিয়ে প্রশ্ন আছে। আমরা মনে করি নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে এক নম্বর শর্ত হতে হবে রাজপথের সক্রিয়তা। কিন্তু এই সক্রিয়তা বিবেচনা না করে শুধুমাত্র কমিটি দিয়েছে, বাসা-বাড়িকে অফিস হিসেবে দেখিয়ে; তারা এই ছলে বলে কৌশলে নিবন্ধন পাবে সেটি আমরা কোনভাবেই মানতে পারি না।
উল্লেখ্য, মঙ্গলবার তিনটি নতুন দল-জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কবাসী) নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিবের এই ঘোষণায় তার দলের না থাকার প্রতিবাদে বিকেল থেকে নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অনশন শুরু করেন তারেক।





স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ
এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ
স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি
হালনাগাদ চূড়ান্ত ভোটার তথ্য প্রকাশ করলো ইসি
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন জয়ী, আজ গেজেট প্রকাশ করবে ইসি
ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন
মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল
এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা
পাঠ্যপুস্তকে এনআইডির গুরুত্ব অন্তর্ভুক্ত করতে এনসিটিবিকে ইসির চিঠি 
