শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি নেই মাছ বাজারে
প্রচ্ছদ » জাতীয় » সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি নেই মাছ বাজারে
১৮০ বার পঠিত
শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি নেই মাছ বাজারে

জ্যেষ্ঠ প্রতিবেদক

---

বিগত কয়েক মাসের তুলনায় বাজারে সবজির দাম কিছুটা কমেছে। ৮০ থেকে ১০০ টাকার মধ্যে থাকা সবজিগুলো এখন ৫০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে, এখনো স্বস্তি ফেরেনি মাছ-মাংসের বাজারে। এতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের। শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এ চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা, বেগুন (গোল) ৮০ টাকা।

এছাড়া, পটল ৬০ টাকা, শিম ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা ৩০ টাকা (হালি), লাউ ৫০ টাকা (পিস), ফুলকপি (ছোট) ৫০ টাকা, বাঁধাকপি (ছোট) ৫০ টাকা, মূলা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কচু ৫০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ১০০ টাকা এবং আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, মাছের বাজারে চাহিদার চাপ এবং সামুদ্রিক মাছের অনুপস্থিতির কারণে দাম অপরিবর্তিত। বাজারে রুই মাছ ৩৫০-৪৫০ টাকা, কাতল ৪০০-৪৫০ টাকা, শিং ৫০০-৫৫০ টাকা, চাষের মাগুর ৫০০ টাকা, কৈ ২০০-২৫০ টাকা, পাঙাশ ১৮০-২০০ টাকা, তেলাপিয়া ১৫০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগির বাজারও চড়া অবস্থায় রয়েছে। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৭০-১৮০ টাকা, লেয়ার মুরগি ৩১০ টাকা, সোনালি মুরগি ২৮০-৩০০ টাকা, পাকিস্তানি মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৫৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পাতিহাঁস ৫৫০-৬০০ টাকায় পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানান, ব্রয়লার মুরগির দাম সামান্য কমলেও দেশি ও সোনালি মুরগির দাম অপরিবর্তিত।

অন্যদিকে, গরু-মহিষ-মাংসের বাজার কিছুটা স্থিতিশীল। গরুর মাংস কেজি প্রতি ৭৫০-৮০০ টাকা, খাসির মাংস ১০০০-১১০০ টাকা এবং ছাগলের মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া, পেঁয়াজের সরবরাহ ঘাটতি ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলে সামনের সপ্তাহে দাম কিছুটা কমতে পারে।






জাতীয় এর আরও খবর

মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ

আর্কাইভ