শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » আন্তর্জাতিক » বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়
প্রচ্ছদ » আন্তর্জাতিক » বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়
২০৪ বার পঠিত
শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়

আন্তর্জাতিক ডেস্ক

---

আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, সাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী ২৬ অক্টোবর গভীর নিম্নচাপে এবং পরেরদিন ২৭ অক্টোবর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। যা ঘূর্ণিঝড় মন্থা নামে পরিচিত হবে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে সাগর উত্তাল ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রচন্ড বেগে ঝড়ো বাতাসও বইবে।

ঘূর্ণিঝড় মন্থার নাম দিয়েছে থাইল্যান্ড। থাই ভাষায় এর অর্থ ‘সুন্দর ফুল’। ভারত মহাসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেগুলোর নাম আগে থেকেই ঠিক করে রেখেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। পর্যায়ক্রমে এবার থাইল্যান্ডের দেওয়া নাম অনুসারে নতুন ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে।

উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বিশ্ব আবহাওয়া সংস্থার প্যানেলে রয়েছে ১৩টি দেশ। তারাই এ নামকরণগুলো করে। দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া এ ঘূর্ণিঝড়ের কারনে শুক্রবার এক বিশেষ আবহাওয়া বুলেটিন প্রকাশ করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরতে না যেতে জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সৃষ্টি হতে যাওয়া এই ঘূর্ণিঝড়টি ভারতে অন্ধ্রপ্রদেশের দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এটির প্রভাব বাংলাদেশেও পড়বে। এতে করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।






আন্তর্জাতিক এর আরও খবর

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার
নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক
প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস
লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০ কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

আর্কাইভ