বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » তিন গোয়েন্দার লেখক রকিব হাসান মারা গেছেন
তিন গোয়েন্দার লেখক রকিব হাসান মারা গেছেন
ডেস্ক প্রতিবেদন
![]()
জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দার স্রষ্টা, লেখক ও অনুবাদক রকিব হাসান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মূর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
জানা যায়, আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ডায়ালাইসিস চলাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে কাজী মায়মূর হোসেনের স্ত্রী।
রকিব হাসান ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল।
রকিব হাসানের জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর। বাবার চাকরির সুবাদে শৈশব কেটেছে ফেনীতে। পড়াশোনা শেষে লেখালেখির প্রতি ঝোঁক জন্মে। তার প্রথম বই প্রকাশিত হয় ছদ্মনামে।
স্বনামে প্রথম প্রকাশ অনুবাদগ্রন্থ ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা’ দিয়ে। কিশোরদের জন্য বই লিখে, অনুবাদ করে তিনি খ্যাতি অর্জন করেন।
থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার আগে তিনি অন্যান্য কাজেও যুক্ত ছিলেন। রহস্যপত্রিকার সহকারী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই লেখক। তিনি কেবল তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া ৩০টি বই অনুবাদ করেছেন।
আজ বাদ এশা রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে রকিব হাসানের মরদেহ দাফন করা হবে।





মিষ্টির আসনে এলিজা এমপি হচ্ছেন, মনোনয়নপত্র বৈধ
ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ঝুঁকি এড়াতে ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
মহিলা বাদ নতুন নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’
সচিবালয় যাচ্ছে আগারগাঁওয়ে, মন্ত্রিসভায় অনুমোদন
ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ
‘আমাদের হাতটা আবার বাঁধবেন না। ক্ষতি আপনারই হবে’: মতিউর রহমান চৌধুরী
ডিজির দপ্তরে আটকে আছে ৬৯ হাজার এনআইডি সংশোধন আবেদন
ভোটারের তথ্য বিকৃতি, ইসির এক কর্মকর্তা বরখাস্ত
প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার 
