বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » অর্থনীতি » সংসদে অভিযোগ: নতুন ব্যাংক নোটে ত্রুটি, জালিয়াতির ঝুঁকি বাড়ছে
সংসদে অভিযোগ: নতুন ব্যাংক নোটে ত্রুটি, জালিয়াতির ঝুঁকি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের প্রবর্তিত নতুন ডিজাইনের ব্যাংক নোটে ত্রুটি থাকায় জালিয়াতির ঝুঁকি বেড়েছে বলে সংসদে অভিযোগ উঠেছে।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশে এ অভিযোগ তোলেন।
তিনি বলেন, নতুন নোটের ডিজাইন ও গ্রাফিক্স নিম্নমানের হওয়ায় এবং নিরাপত্তা বৈশিষ্ট্যের ঘাটতি থাকায় তা সহজেই জাল করা সম্ভব হচ্ছে। ফলে বাজারে জাল নোটের প্রবণতা বাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, তড়িঘড়ি করে নতুন নোট বাজারে ছাড়ার কারণে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কেন এমন ত্রুটি হলো, সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।
জালাল উদ্দিন অভিযোগ করেন, এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত কিছু অসাধু চক্র অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।
জাল টাকার বিস্তার রোধে দায়ীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে একটি সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি জালিয়াতি প্রতিরোধে বিদ্যমান আইনের দুর্বলতা দূর করে তা সংশোধনের আহ্বান জানান।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী জালিয়াতদের গ্রেফতার করলেও আইনের ফাঁকফোকরের কারণে তারা দ্রুত বেরিয়ে এসে আবার একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই কার্যকর আইন প্রয়োগ এখন সময়ের দাবি।
বিষয়: #জালিয়াতির ঝুঁকি বাড়ছে #সংসদে অভিযোগ: নতুন ব্যাংক নোটে ত্রুটি





উর্ধ্বমুখী সোনা ও রুপার দাম
আবারও স্বর্ণের দাম উর্ধ্বমুখী
রাজস্ব আহরণে মাইলস্টোন স্পর্শ, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের উৎসে কর হ্রাস
বাজেট বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার: মূল্যস্ফীতি, বিনিয়োগ ও সংস্কারে জোর
অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব
রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা
ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক
বাজেটে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়িতে শুল্ক কমানোর আহ্বান বারভিডার
জাল নোটের প্রচলন রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে অর্থমন্ত্রী 
