শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » অর্থনীতি » জাল নোটের প্রচলন রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে অর্থমন্ত্রী
প্রচ্ছদ » অর্থনীতি » জাল নোটের প্রচলন রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে অর্থমন্ত্রী
০ বার পঠিত
বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাল নোটের প্রচলন রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে অর্থমন্ত্রী

---

নিজস্ব প্রতিবেদক

দেশে জাল নোটের প্রচলন রোধে শক্তিশালী আইনগত কাঠামো, আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য এবং সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে জাল নোটের প্রবণতা নিয়ন্ত্রণের পাশাপাশি তা নির্মূল করা সম্ভব হবে।

গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।

নোটিশে নতুন ডিজাইনের ব্যাংক নোটে ত্রুটি, নিম্নমানের গ্রাফিক্স ও নিরাপত্তা বৈশিষ্ট্যের ঘাটতির কারণে জাল নোটের প্রবণতা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে জাল নোট বিস্তার ও ত্রুটিযুক্ত নোট প্রচলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে সংসদীয় কমিটি গঠনের প্রস্তাবও দেওয়া হয়।

এর জবাবে অর্থমন্ত্রী জানান, জাল নোট প্রতিরোধে একটি খসড়া আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে। প্রস্তাবিত আইনে জাল নোট তৈরি বা প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। আইনটি কার্যকর হলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক আধুনিক প্রযুক্তির মাধ্যমে নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য উন্নত করছে এবং বাজারে মানসম্মত নোট সরবরাহ নিশ্চিত করছে। নতুন সিরিজের ব্যাংক নোটে উন্নত নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয়েছে এবং তা দেশের ঐতিহ্য ও স্থাপত্যের অনুপ্রেরণায় ডিজাইন করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, প্রযুক্তিগত কোনো ঘাটতি থাকলে তা পর্যালোচনা করে দ্রুত সমাধান করা হবে। পাশাপাশি জাতীয় মুদ্রার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আইনগত, প্রযুক্তিগত ও প্রশাসনিক পদক্ষেপ আরও জোরদার করবে।



বিষয়: #



আর্কাইভ