শিরোনাম:
ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ফ্যামিলি কার্ড পেয়েছে ৩৭ হাজার ৮১৪টি পরিবার
প্রচ্ছদ » জাতীয় » ফ্যামিলি কার্ড পেয়েছে ৩৭ হাজার ৮১৪টি পরিবার
১১৪ বার পঠিত
বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্যামিলি কার্ড পেয়েছে ৩৭ হাজার ৮১৪টি পরিবার

 ---

নিজস্ব প্রতিবেদক

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারী প্রধানকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাচ্ছেন।

আজ বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সাংসদ মো. রবিউল আওয়ালের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে, যেখানে নারী ও শিশুরা উন্নয়নের সমঅংশীদার হবে। তিনি জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নারীদের সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি), মা ও শিশু সহায়তা কর্মসূচি, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং নারী উদ্যোক্তাদের পণ্য বিপণনে সহায়তা।

নারী নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি টোল-ফ্রি হেল্পলাইন, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার, ডিএনএ প্রোফাইলিং ল্যাব এবং ট্রমা কাউন্সেলিং সেন্টার চালু রয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যেখানে প্রসবপূর্ব ও পরবর্তী সেবা, টিকাদান এবং প্রতিষ্ঠানিক ডেলিভারি অন্তর্ভুক্ত করা হবে। নারীদের জন্য প্রশিক্ষণ, জীবিকা সহায়তা এবং গ্রাজুয়েশনভিত্তিক মডেল সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা ‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট
বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক
জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব

আর্কাইভ