শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » পদ্মা সেতুসহ ৩ মেগা প্রকল্পের দুর্নীতির তদন্ত চলছে: সংসদে সেতুমন্ত্রী
প্রচ্ছদ » জাতীয় » পদ্মা সেতুসহ ৩ মেগা প্রকল্পের দুর্নীতির তদন্ত চলছে: সংসদে সেতুমন্ত্রী
১ বার পঠিত
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পদ্মা সেতুসহ ৩ মেগা প্রকল্পের দুর্নীতির তদন্ত চলছে: সংসদে সেতুমন্ত্রী

---

 

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, পদ্মা বহুমুখী সেতুসহ দেশের তিনটি বড় অবকাঠামো প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল রবিবার জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আলোচিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প, কর্ণফুলী টানেল নির্মাণ এবং ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এসব প্রকল্পে ব্যয় বৃদ্ধি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে দুদকের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংসদে দেওয়া তথ্যে তিনি জানান, পদ্মা সেতু প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লাখ টাকা, যা পরে চার দফা বাড়ানো হয়। কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ৮ হাজার ৪৪৬ কোটি ৬৩ লাখ টাকা, যা দুই দফা বৃদ্ধি পায়। এছাড়া ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ১৬ হাজার ৯০১ কোটি ৩২ লাখ টাকা, যা একবার সংশোধন করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, গত ১৬ বছরে গৃহীত এসব মেগা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে অনিয়মের অভিযোগ উঠে এসেছে। সে প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর আর্থিক ও প্রশাসনিক দিক যাচাই করছে দুদক। তিনি আশ্বস্ত করেন, তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র উদঘাটন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়: #



আর্কাইভ