শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ন ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » এনআইডি সংশোধন নতুন নির্দেশনা
প্রচ্ছদ » জাতীয় » এনআইডি সংশোধন নতুন নির্দেশনা
২৫০ বার পঠিত
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এনআইডি সংশোধন নতুন নির্দেশনা

---

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের ক্যাটাগরিভুক্ত এনআইডি সংশোধনের জটিল আবেদন নিষ্পত্তিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নতুন করে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম মাঠ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।

নির্দেশনায় বলা হয়েছে, ‘ঘ’ ক্যাটাগরির আবেদনগুলো আবেদনের সিরিয়াল অনুযায়ী নিষ্পত্তি চলছে। তাই কোনও আবেদনকারীকে শুনানি (মোবাইলে প্রাপ্ত এসএমএস) ছাড়া উপজেলা/থানা নির্বাচন অফিস, জেলা বা সিনিয়র জেলা নির্বাচন অফিস কিংবা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কার্যালয় থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানো যাবে না।

তবে জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তার সই ও সিল দিয়ে আবেদন পাঠানো যাবে। একইভাবে ‘ম্যাচ ফাউন্ড’ সমস্যার ক্ষেত্রেও কর্মকর্তার সই ও সিল প্রদান করে আবেদন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, ঢাকায় পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে বলে জানা যায়।

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।






জাতীয় এর আরও খবর

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে
৫ জেলায় আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ ৫ জেলায় আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ
এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা ২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
৫ ধাপে ইউপি নির্বাচনের উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ ৫ ধাপে ইউপি নির্বাচনের উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ
১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো
গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪ গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪
মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল

আর্কাইভ