শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ৬ আগস্ট ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » সংসদ ভবন থেকে লুট হওয়া ৪০ অস্ত্র ফেরত
প্রচ্ছদ » জাতীয় » সংসদ ভবন থেকে লুট হওয়া ৪০ অস্ত্র ফেরত
৩৩৫ বার পঠিত
মঙ্গলবার ● ৬ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংসদ ভবন থেকে লুট হওয়া ৪০ অস্ত্র ফেরত

---

নিজস্ব প্রতিবেদক

সংসদ ভবনের নিরাপত্তাকর্মীদের কাছ থেকে লুট হওয়া ৪০টি অস্ত্র শিক্ষার্থীরা ফিরিয়ে দিয়েছেন। সচিবালয়ের নিরাপত্তার কাজে সংশ্লিষ্ট এক ব্যক্তি গতকাল মঙ্গলবার অস্ত্র ফিরে পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জাতীয় সংসদের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস তানভীর হাসান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোমবার জাতীয় সংসদ ভবনের নিরাপত্তাকর্মীদের ৪০টি অস্ত্র কেড়ে নিয়েছিল জনতা। পরে শিক্ষার্থীরা সেগুলো জমা দিয়েছেন। অস্ত্রগুলো ফেরত দেওয়া শিক্ষার্থীরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেছেন তানভীর হাসান।

সাড়ে ১৫ বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণআন্দোলনের মুখে পদত্যাগ করে সোমবার দেশ ছাড়েন। সেই খবরে জনতা গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ ভবনে ঢুকে উল্লাস প্রকাশ করে।

পতাকা হাতে সংসদ ভবনের ছাদে উঠে পড়েন অনেকে, অধিবেশন কক্ষে এমপিদের আসনে বসে উল্লাস করেন, সেখানে তাদের সিগারেট টানতে ও সেলফি তুলতে দেখা যায়। সংসদের লেকে কেউ গোসলে নেমে পড়েন। ভবনের বিভিন্ন কক্ষে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র তারা ভাঙচুর করেন। বিভিন্ন কক্ষের চেয়ার বসে ছবি তোলেন। কেউ কেউ নাচানাচি আর হৈ হুল্লোর করেন।

সেসময় আন্দোলনকারীদের অনেকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের ভেতরে প্রবেশ করে সেখানেও ভাঙচুর ও লুটপাট করে। সেখান থেকে থেকে দামি জিনিসপত্র, টেলিভিশন, ফুলের টব, চেয়ার, লেপ, হাঁস, বালতি, মাছ, মাংস, লেপ-তোষক, শাড়ি, চেয়ার-টেবিলসহ যার যেটা ইচ্ছা, যেভাবে পেরেছে অনেককে সেসব নিয়ে বের হতে দেখা যায়। সেখানে প্রবেশের পর কিছু আন্দোলনকারী ছাত্র-জনতার কয়েকজনকে নামাজ আদায় করতে দেখা গেছে।

 

৪০ অস্ত্র ফেরত/এলিস

 



বিষয়: #



জাতীয় এর আরও খবর

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু

আর্কাইভ