শিরোনাম:
ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ৭ আগস্ট ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » মঙ্গলবারও গণভবনে ছিলো উৎসুক জনতার ভিড়
প্রচ্ছদ » জাতীয় » মঙ্গলবারও গণভবনে ছিলো উৎসুক জনতার ভিড়
৩০৭ বার পঠিত
বুধবার ● ৭ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মঙ্গলবারও গণভবনে ছিলো উৎসুক জনতার ভিড়

---

নিজস্ব প্রতিবেদক

একদিন আগেও যে গণভবনের ধারে কাছেও ঘেঁষতে পারতেন না সাধারণ মানুষ, আজ মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই সেখানে উৎসুক জনতার ঢল নামে। বিশাল জায়গা জুড়ে প্রধানমন্ত্রীর বাসভবনের ভেতরে ব্যাপক ভাঙচুর চোখে পড়ে। গণভবনের ভেতরে থাকা একটা পার্কে শিশুদেরকে খেলাধুলা করতে দেখা যায়

অবশ্য গতকাল দুপুর থেকে বিক্ষুব্ধ আর উৎসুক জনতা প্রধানমন্ত্রীর এই বাসভবনে ঢুকে পড়ে। অনেক রাত পর্যন্ত সেখানে মানুষের আনাগোনা দেখা গেছে। এ সময় অনেকেই গণভবনের  ডাব থেকে শুরু করে টয়লেট টিস্যু, ফুলের টব পর্যন্ত সব কিছুই নিয়ে যান যে যার মত করে। সাধারণ জনগণ এটাকে লুটপাট আখ্যা দিয়ে ঘৃণা ও প্রতিবাদ জানিয়েছেন। তবে যারা এসব জিনিস নিয়ে যাচ্ছিলেন তারা বলছিলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার আনন্দে এগুলো নিয়ে যাচ্ছি। বাসায় যত্ন করে সাজিয়ে রাখার জন্য।

---

আজ সকালে গণভবনে গিয়ে দেখা যায় মূল প্রবেশ পথ বন্ধ। সেনাবাহিনী টহল দিচ্ছেন। তারা সাধারণ মানুষ ভেতরে প্রবেশ নিষেধ করছেন। কিন্তু তারপরও গণভবনের বিভিন্ন স্থানে আগের দিনের ভাঙা প্রাচীরের ভেতর দিয়ে প্রবেশ করছেন।

বিশাল জায়গা জুড়ে প্রধানমন্ত্রীর এই বাসভবনের ভেতরে ব্যাপক ভাঙচুরের দৃশ্য চোখে পড়ে। মূল প্রবেশ পথেই বেশ কয়েটা ভাঙচুর করা গাড়ি রয়েছে। ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙচুর করা নানা জিনিসপত্র দেখা যায়। শেখ হাসিনা যেখানে থাকতেন সেখানেও বিক্ষুব্ধ জনতা ব্যাপক ভাঙচুর করেছেন। ভাঙচুর করা হয়নি এমন কোন কক্ষ নেই। দেয়ালে শেখ হাসিনার বিরুদ্ধে নানারকম ক্ষোভ প্রকাশের লেখা লিখে রেখেছেন বিক্ষুব্ধ জনতা। ভেতরে থাকা ছোট্ট একটা পার্কে শিশুদেরকে খেলাধুলা করতে দেখা যায়। নানা বয়সী মানুষ গণভবনের ভেতরে ঢুকে খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখছেন। কেউ ছবি তুলছেন, কেউ করছেন ভিডিও।

 

---

কয়েজন দরিদ্র নারীকে দেখা গেল ভেতরে পরিত্যক্ত নানান জিনিস কুড়িয়ে বস্তায় ভরছেন। ভবনটি ঘুরে এসেছেন এমন বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। তাদেরই একজন যাত্রাবাড়ির বাসিন্দা মঈনুল ইসলাম জানান, ছেলে মেয়ে বায়না ধরেছিল গণভবনের ভেতরে দেখার জন্য সে জন্যই ভোরে বাসা থেকে এসেছি। বাচ্চা খেলাধুলা করলো, ঘুরে ঘুরে সব দেখলো। তারা খুব খুশি।

আব্দুল্লাহ আল মাসুম নামে এক ব্যক্তি জানান, শেখ হাসিনার প্রতি মানুষের কত যে ক্ষোভ তা ভেতরে ঢুকলে সহজেই যে কেউ বুঝতে পারবেন। তবে এভাবে রাষ্ট্রের সম্পদ নষ্ট করা ঠিক হয়নি। সালেহা বেগম নামের এক বয়স্ক নারী জানান, একদিন আগেই যিনি প্রধানমন্ত্রী ছিলেন, কত ক্ষমতা ছিলো তার। আজ সবকিছু মাটির সঙ্গে মিশে গেছে। মূলত তার মাত্রাতিরিক্ত অত্যাচার আর অহংকারের কারণেই এই নির্মম পতন। এখান থেকে সবারই শিক্ষা নেওয়ার আছে।

 

শাহাদত বিশ্বাস নামে একজন মুক্তিযোদ্ধা জানান, বঙ্গবন্ধুর ডাকে দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম পাকিস্তানিদের শোষণ থেকে মুক্ত হতে। কিন্তু হাসিনার অত্যাচার পাকিস্তানি শোষকদেরও হার মানিয়েছে। হাসিনা তার বাবার সম্মান নষ্ট করেছে। তার দলের নেতাকর্মীদের বিপদের মধ্যে রেখে পালিয়ে গেল। এর চেয়ে মানুষ আর কতটা খারাপ হতে পারে?

---

গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে দেখা যায় সেখানে বিপুল সংখ্যক মানুষের ভিড়। মূল ভবনের দেওয়ালে ইংরেজিতে জাস্টিস লেখা একটা ব্যানার টানানো। তবে সেনা সদস্যরা ভবনের খুব কাছে যেতে বাধা দিচ্ছেন।

এদিকে গণভবন এবং সংসদ ভবন থেকে যেসব মালামাল গতকাল বিভিন্ন মানুষ নিয়ে গিয়েছিলেন সেগুলো অনেকেই পরে ফেরত রেখে গেছেন। আবার কিছু মালামাল আগে থেকেই সেনাবাহিনী তাদের কাছ থেকে নিয়ে রেখেছিলেন। এসব মালামাল গণভবন ও সংসদ ভবনের ভেতর এবং আশেপাশে স্তূপ করে রাখা হয়েছে।

 



বিষয়: #



জাতীয় এর আরও খবর

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার
নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী
খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে সংসদে অসন্তোষ খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে সংসদে অসন্তোষ
‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ ৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে
সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী
গুরুত্বপূর্ণ ১৩৭ জনের ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে সরকার গুরুত্বপূর্ণ ১৩৭ জনের ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে সরকার

আর্কাইভ