শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ন ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ৭ আগস্ট ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » অগ্নিদগ্ধ ধ্বংসস্তূপে ৪ জনের দগ্ধ লাশ
প্রচ্ছদ » জাতীয় » অগ্নিদগ্ধ ধ্বংসস্তূপে ৪ জনের দগ্ধ লাশ
৫৪১ বার পঠিত
বুধবার ● ৭ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অগ্নিদগ্ধ ধ্বংসস্তূপে ৪ জনের দগ্ধ লাশ

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর

---

 

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ আন্দোলনকারীদের দেওয়া আগুনে  ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। ওই ভবনের পুড়ে যাওয়া স্থাপনার ধ্বংসাবশেষ থেকে গতকাল  উদ্ধার করা হয়েছে চারজনের দগ্ধ মরদেহ। স্থানীয়দের ধারণা, নিহতরা জাদুঘর থেকে মূল্যবান জিনিসপত্র নেওয়ার চেষ্টা করেছিলেন।

 

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু ভবনের সামনে লেকের পাড়ে উঁচু পেভমেন্টে চারটি লাশ পড়ে থাকতে দেখা গেছে। তবে মরদেহগুলোর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। 

ঘটনাস্থলে থাকা স্থানীয় লোকজনের ধারণা, নিহতরা জাদুঘর থেকে মূল্যবান জিনিসপত্র নেওয়ার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে বাইরে থেকে অগ্নিসংযোগ করা হলে তারা আটকা পড়েন। তারা জানান, ভোরের যেকোনো সময় পুড়ে যাওয়া স্থাপনার ধ্বংসাবশেষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

ঘটনাস্থল পরিদর্শনকালে দেখা যায়, দুপুর ১টার দিকেও জাদুঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। তখনও ভবনের ভেতর অবস্থান করছিলেন বেশকিছু মানুষ। কেউ ভিডিও করছিলেন, আবার কেউ ছবি তুলছিলেন। এছাড়াও জাদুঘরের ধ্বংসাবশেষ দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ। এ সময় সেখানে কোনো নিরাপত্তাকর্মী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে
৫ জেলায় আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ ৫ জেলায় আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ
এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা ২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
৫ ধাপে ইউপি নির্বাচনের উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ ৫ ধাপে ইউপি নির্বাচনের উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ
১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো
গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪ গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪
মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল

আর্কাইভ