শিরোনাম:
ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১১ জুন ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » ৩৮ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস
প্রচ্ছদ » জাতীয় » ৩৮ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস
৩৯২ বার পঠিত
মঙ্গলবার ● ১১ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩৮ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস

---

 

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে চলতি ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৩৭ হাজার ৮১৭ কোটি ৪০ লাখ ৫৭ হাজার টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ সোমবার (১০ জুন) ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২৪’ সংসদে তোলার পর বিলটি কণ্ঠভোটে পাস করা হয়। 

এর আগে ২০২৪ সালের ৩০ জুন অর্থ বছরে সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের অনধিক ৩০ হাজার ৬৪৩ কোটি ৫১ লাখ ৬৭ হাজার টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন করা হয়। আগামী ৩০ জুন শেষ হতে যাওয়া অর্থবছরের কার্যক্রম নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের বেশি বরাদ্দ ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব দেওয়ার জন্য এই সম্পূরক বিল আনা হয়। 

চলতি অর্থবছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে ২২টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়েছে ৩৭ হাজার ৮১৭ কোটি টাকা। ৪০টি মন্ত্রণালয় ও বিভাগের  বাজেট অপরিবর্তিত রয়েছে বা হ্রাস পেয়েছে। সার্বিকভাবে ৪৭ হাজার ৩৬৭ কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত বাজেট হয়েছে ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা। 

সম্পূরক বাজেটে সর্বোচ্চ ৮ হাজার ১৫৭ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার টাকা রয়েছে কৃষি মন্ত্রণালয় খাতে, দ্বিতীয় সর্বোচ্চ ৪ হাজার ৩৬০ কোটি ১১ লাখ ১৯ হাজার টাকা পানি সম্পদ মন্ত্রণালয় খাতে।  তৃতীয় সর্বোচ্চ ২ হাজার ১৩৮ কোটি ১২ লাখ ৮২ হাজার টাকা রয়েছে স্থানীয় সরকার বিভাগ খাতে। আর চতুর্থ সর্বোচ্চ পরিকল্পনা মন্ত্রণালয় খাতে ১ হাজার ২৪৯ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার টাকা, পঞ্চম সর্বোচ্চ ৫৯২ কোটি ৪৯ লাখ ৫৬ হাজার টাকা জনপ্রশাসন মন্ত্রণালয় খাতে রয়েছে।

এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে ৪৯৫ কোটি ৫২ লাখ ২৯ হাজার টাকা, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় খাতে ৪৭০ কোটি ৯১ লাখ ১০ হাজার টাকা, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় খাতে ৪৩১ কোটি ৭৫ লাখ ৫৮ হাজার টাকা, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ খাতে ১৫২ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা, ধর্ম মন্ত্রণালয় খাতে ৬১ কোটি ৮১ লাখ ৮৫ হাজার টাকা, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ খাতে ১৪৮ কোটি ৭৬ লাখ ৪৯ হাজার টাকা, নির্বাচন কমিশন খাতে ৩১৮ কোটি ৪৬ লাখ টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ খাতে ১৪ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন খাতে ১৪ কোটি ১৬ লাখ টাকা, ডাক ও টেলিযোগাযোগ খাতে ২৪৮ কোটি ৩ লাখ ২২ হাজার টাকা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খাতে ২১৩ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার টাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় খাতে ১৭ কোটি ৫২ লাখ ৩৫ হাজার টাকা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় খাতে ২৬ কোটি ৪৬ লাখ ৯২ হাজার, সংস্কৃতি মন্ত্রণালয় খাতে ৬৫ কোটি ৩১ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে।

বিল পাসের আগে বিধান অনুযায়ী, সম্পূরক বাজেটে ২০টি দাবির বিপরীতে ৬৬টি ছাঁটাই প্রস্তাব দেন চার জন সংসদ সদস্য। এর মধ্যে দুটি মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনা হয়। সেগুলো হলো অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এর আগে সম্পূরক বাজেটের ওপর সরকারি ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন। আলোচনায় অংশ নেন বিরোধী দলের চিফ হুইপ মো. মুজিবুল হক, স্বতন্ত্র সদস্য পংকজ নাথ ও হামিদুল হক খন্দকার।

সম্পূরক বাজেট



বিষয়: #



জাতীয় এর আরও খবর

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার
নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী
খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে সংসদে অসন্তোষ খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে সংসদে অসন্তোষ
‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ ৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে
সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী
গুরুত্বপূর্ণ ১৩৭ জনের ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে সরকার গুরুত্বপূর্ণ ১৩৭ জনের ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে সরকার

আর্কাইভ