শিরোনাম:
ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১১ জুন ২০২৪
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » এনআইডি সেবাদানে কাউকে হয়রানি না করার নির্দেশ সিইসির
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » এনআইডি সেবাদানে কাউকে হয়রানি না করার নির্দেশ সিইসির
৪৪৬ বার পঠিত
মঙ্গলবার ● ১১ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এনআইডি সেবাদানে কাউকে হয়রানি না করার নির্দেশ সিইসির

এনআইডি সংশোধন বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখছেন সিইসিকাজী হাবিবুল আউয়াল

 

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিতে আসা নাগরিক যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্দেশনা দিয়ে বলেছেন, জনগণ আসলে জাতীয় পরিচয়পত্র দিতে যেন দেরি না হয়। তাদের সঙ্গে যেন দুর্ব্যবহার করা না হয়।

সোমবার (১০ জুন) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এনআইডি সংশোধন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন নির্দেশনা দেন। নির্বাচন কমিশন (ইসি) সচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে ইটিআই মহাপরিচালকসহ অন্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ‘জাতীয় পর্যায়ে এনআইডির গুরুত্ব এখন অপরিসীম। আমাদের ভোটার তালিকাও এই প্রক্রিয়ার মাধ্যমে ডিজিটাইজ হয়ে গেছে। এনআইডি এখনও শতভাগ সেটেলড ডাউন হয়েছে, এটা আমার কাছে মনে হয় না। অনেকে কমপ্লেইন করেন যে, পরিবর্তন, সংশোধন করতে হবে। আবার সংশোধনের কিছু কিছু ক্ষেত্রে যারা আবেদনকারী— তাদের কারণে ভুল হয়ে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে তথ্যগুলো আমি যখন লিখছি, তখন সঠিকভাবে লিখছি না। কিছু সংকট আমাদের রয়েছে।’

তিনি বলেন, ‘এনআইডি ব্যবস্থাপনা অনেক জটিল। আমি সেটা বুঝি না। তবে জনগণ এলে তাকে সেবা দিতে যেন দেরি না হয়। আমি সরকারি কর্মচারী। যেন হয়রানি না করি, দুর্ব্যবহার না করি, সেটা নিশ্চিত রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিয়ের পরে অনেকের স্বামীর নাম পরিবর্তন করতে হয়। কোনও কোনও দেশে এটা অপরিহার্য হিসেবে প্রয়োজন হয়। তাই স্বামীর নামটা অরিজিনাল থাকা উচিত। তাহলে বিড়ম্বনা হবে না।’

সিইসি বলেন, ‘আমি জানি, স্থায়ী ঠিকানা পরিবর্তন হয় না। তবে অস্থায়ী ঠিকানা পরিবর্তন হয়৷ আমার হয়তো অস্থায়ী ঠিকানা পরিবর্তন হয় না। কিন্তু বস্তিতে থাকেন, ঘন ঘন অস্থায়ী ঠিকানা পরিবর্তন করতে হয়, তাহলে কি এনআইডি সংশোধন করতে পারবো? সে দিকটাও দেখতে হবে।’

বেওয়ারিশ মরদেহ শনাক্তকরণ, ব্যাংক ও আর্থিক খাতে এনআইডি’র ব্যবহার হচ্ছে। এটা আধুনিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল ব্যবস্থাপনায় নিয়ে এসেছে বলেও জানান তিনি।

হাবিবুল আউয়াল বলেন, ‘প্রায়ই শুনি এ ওর নাম নিয়ে ভিন্ন পরিচয় ধারণ করে এনআইডি নিয়েছে। বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হচ্ছে৷ অনেকে বাবার নাম পরিবর্তন করে চাচার নাম নিয়ে সহায়-সম্পত্তি দখল করে ফেলছে। গভীরভাবে চিন্তাভাবনা করে কোনও একটি উপায় বের করতে হবে, যাতে এ ধরনের ঘটনা না ঘটে।’

তিনি বলেন, ‘কেউ যদি ১০টি দেশের নাগরিক হন এবং বাংলাদেশের নাগরিক হন— তাহলেও তিনি এনআইডি পাবেন। দ্বৈত নাগরিকত্বের অজুহাতে কাউকে এনআইডি দেওয়া থেকে বাদ রাখা যাবে না। যদি সে কোনোভাবে বাংলাদেশের নাগরিক হন, সনদের প্রয়োজন নেই, তাকে এনআইডি দিতে হবে।’

সিইসি/এলিস

 

 



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে
রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
সিঙ্গাপুরে ইসির এনআইডি কার্যক্রম চালু সিঙ্গাপুরে ইসির এনআইডি কার্যক্রম চালু
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব
ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি
তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার

আর্কাইভ