মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ডিসি-এসপিসহ ইসির মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ
ডিসি-এসপিসহ ইসির মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ
ইসি’র নির্বাচন প্রস্তুতি
![]()
# দ্বিতীয় দফার এই প্রশিক্ষণ শুরু হবে শুক্রবার
# দু’দিনের এই প্রশিক্ষণে থাকবেন ১১৪ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন (ডিসি-এসপি) এবং ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আবারও প্রশিক্ষণের দিনক্ষণ ধার্য করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপের এই প্রশিক্ষণ চলবে আগামী শুক্র ও শনিবার (১০-১১ নভেম্বর)। ওই দু’দিন আগারগাঁও এর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ইসি’র এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত। এ পর্যায়ে প্রশিক্ষণ পাবেন ডিসি-এসপিসহ ১১৪ কর্মকর্তা। গতকাল সোমবার (৬ নভেম্বর) ইটিআই এর মহাপরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত সংশ্লিষ্টদের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানা যায়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্য চার কমিশনার- আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও আনিছুর রহমান। এর আগে, ইসির দু’দিনের আবাসিক এই প্রশিক্ষণ গত ২ ও ৩ নভেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের পুজা এবং হরতাল-অবরোধের কারণে দ্বিতীয় ধাপের প্রশিক্ষণের তারিখ দু’বার পেছানো হয়।
প্রশিক্ষণের জন্য পাঠানো ওই পত্রে ইসি জানায়, সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত এবারের প্রশিক্ষণে- বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা, জেলা নির্বাচন অফিসারদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এ দফায় প্রশিক্ষণে অংশ নেবেন ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের বিভাগীয় কমিশনারগণ। এছাড়া গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জ, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ জেলার ডিসি, এসপি ও জেলা নির্বাচন অফিসারকে প্রশিক্ষণে অংশ নিতে চিঠি পাঠানো হয়েছে। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এবং বরিশাল জেলার ডিসি-এসপি ও নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশ নিতে চিঠি দেয়া হয়েছে।
এর আগে গত ১৪ ও ১৫ অক্টোবর দেশের ৩২টি জেলার ডিসি, এসপি, চার বিভাগে বিভাগীয় কমিশনার ও মেট্রোপলিট্রন পুলিশ কমিশনারসহ মোট ১১৬ জন নিয়ে প্রথম ধাপের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করে নির্বাচন কমিশন।
বিষয়: #ডিসি-এসপিসহ ইসির মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ





ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি 
