শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ৪ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নিবন্ধিত দলের সঙ্গে ইসি’র মতবিনিময় সভা চলছে
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নিবন্ধিত দলের সঙ্গে ইসি’র মতবিনিময় সভা চলছে
৪৩০ বার পঠিত
শনিবার ● ৪ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিবন্ধিত দলের সঙ্গে ইসি’র মতবিনিময় সভা চলছে

---

# সকাল সাড়ে ১০টায় শুরু হয় আওয়ামী লীগসহ ১৩ দলের সঙ্গে সভা

# বিকেল ৩টায় শুরু হবে দ্বিতীয় বৈঠক, অংশ নেবে ১৪টি দল

নিজস্ব প্রতিবেদক 

বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে ইসির মতবিনিময় সভা। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে আওয়ামী লীগসহ ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দল। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় চার নির্বাচন কমিশনারসহ  উর্ধতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে সকাল-বিকেল দুই গ্রুপে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। সকালের প্রথম দফা আলোচনায় আমন্ত্রিত ২২টি রাজনৈতিক দলের মধ্যে অংশ নিয়েছে ১৩টি দলের প্রতিনিধিরা।

সভায় আওয়ামী লীগের পক্ষে অংশ নিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ফারুক খান এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। অন্যান্য দলগুলোর মধ্যে- ইসলামী ঐক্যজোট, তৃর্ণমূল বিএনপি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), গণফোরাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রীম পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ),গণফ্রন্ট ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের দুজন করে প্রতিনিধি। 

---

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিকেল ৩টায় দ্বিতীয় দফা সভায় আমন্ত্রিত ২২টি দলের মধ্যে বিএনপিসহ সমমনা কিছু দল আগেই জানিয়েছে এই সভায় তারা অংশ নেবে না। আর ১৪টি দল আলোচনায় আসতে সম্মতি জানিয়েছে, সিদ্ধান্ত পাওয়া যায়নি ৪টি দলের। 

জাতীয় নির্বাচনের মূল অংশীজন নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের সাথে নির্বাচন আয়োজনের পূর্ব প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে এই সভার অয়োজন করা হয়েছে। 

এর আগে গত বুধবার নির্বাচন কমিশন আয়োজিত এই সভার জন্য নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা তাদের মনোনীত দুজন উপযুক্ত প্রতিনিধিকে অংশগ্রহণের জন্য চিঠি দিয়ে আমন্ত্রণ জানায় ইসি। 



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি

আর্কাইভ