সোমবার ● ৩১ জুলাই ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক
প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক
![]()
নিজস্ব প্রতিবেদক
প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টে রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টে আসেন সিইসি। দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে যান তিনি। এ সময় প্রায় আধা ঘণ্টা প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেন তারা।
সিইসির প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম। তাদের অভ্যর্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম।
![]()
প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই সুপ্রিম কোর্টে এসেছেন বলে জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল। সাংবাদিকদের তিনি বলেন, প্রধান বিচারপতি শপথ পড়িয়েছেন। আমি বিচার বিভাগে ছিলাম। তিনি কিছুদিনের মধ্যেই অবসরে যাবেন। সেজন্য সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। এটা আমাদের সৌজন্য সাক্ষাৎ।
অন্য কোনো বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমি কথা বলব না। আমার অফিস বিস্তারিত জানাবে।
বিষয়: #প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক





আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ
প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি
ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা
স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ
এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ
স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি 
