শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ৩১ জুলাই ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » অক্টোবরে তফসিল ডিসেম্বরে ভোট: সিইসি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » অক্টোবরে তফসিল ডিসেম্বরে ভোট: সিইসি
৫০১ বার পঠিত
সোমবার ● ৩১ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অক্টোবরে তফসিল ডিসেম্বরে ভোট: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

---

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে পারে। আর নব্বই দিনের হিসেব মিলিয়ে ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার (৩০ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

প্রধাণ নির্বাচন কমিশনার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের দিকে হতে পারে। অক্টোবর কখন হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,জানি না। এটা নিয়ে আমাদের মাঝে (কমিশন বৈঠকে) আলোচনাও হয় নাই, সিদ্ধান্তও হয় নাই। নব্বই দিনের হিসেবে মিলিয়ে দেখেছি অক্টোবরের আগে তফসিল দেওয়া সম্ভব নয়। ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে। এটাই গুরুত্বপূর্ণ। তফসিল আজকে করলাম কি কালকে করলাম ওটা তো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো নির্বাচনটা কবে হবে। তাহলে ভোটটা ডিসেম্বরে হচ্ছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, অবশ্যই ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে নয়। এটি তো আমাদের রোডম্যাপে বলে দেওয়াই আছে যে, ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে।

তাহলে আগাম ভোট হচ্ছে না, যথা সময়ে নির্বাচন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, আগাম ভোট কীভাবে হবে? যদি তফসিল আজকে দিয়ে দেই তাহলে কি আগাম ভোট হবে? তফসিলের সঙ্গে তো ভোটের সম্পর্ক নেই।

তিনি বলেন, তফসিল আমি তিন মাস আগে, চার মাস আগে দিতে পারি। এ নিয়ে কোনো আইন নেই। নির্বাচনের আইন আছে। কখন নির্বাচন হতে পারে, নব্বই দিনের মধ্যে। তফসিল কবে দিতে হবে এ বিষয়ে কোনো আইন নেই। আমার অনুমানে আমি বলছি, এটা (তফসিল) অক্টোবরের শেষ দিকে হতে পারে। নভেম্বরের প্রথম দিকেও হতে পারে। নরমালি ৫০ থেকে ৬০ দিন আগে তফসিল দেওয়া হয়। সেপ্টেম্বরে তফসিল হচ্ছে না।



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব

আর্কাইভ