শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১৭ জুলাই ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ঢাকা-১৭ উপ-নির্বাচন জয়ের পথে আরাফাত
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ঢাকা-১৭ উপ-নির্বাচন জয়ের পথে আরাফাত
৪৬১ বার পঠিত
সোমবার ● ১৭ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা-১৭ উপ-নির্বাচন জয়ের পথে আরাফাত

---

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ১২৪টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ১১৪ কেন্দ্রের ফলে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ২৬ হাজার ৫৮৮। অন্যদিকে একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম পেয়েছেন ৫ হাজার ১০২ ভোট।

সোমবার (১৭ জুলাই) বিকেল থেকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই ফল ঘোষণা শুরু হয়। ফল ঘোষণা করছেন ঢাকা-১৭ আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন ভোটাররা।

উপ-নির্বাচনের সাধারণ কেন্দ্রে ১৯ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র পাহারায় ২১ জনের পুলিশ-আনসারের সমন্বয়ে ফোর্স নিয়োজিত ছিল। এ ছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ১৫টি, র‍্যাবের ছয়টি টিম ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য নিয়োগ করা হয় ২৫ জন নির্বাহী ও ৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেটকে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না। ভোট শুরুর পর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেল ৪টার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। এ ছাড়া স্থানীয় সরকারের বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে
রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
সিঙ্গাপুরে ইসির এনআইডি কার্যক্রম চালু সিঙ্গাপুরে ইসির এনআইডি কার্যক্রম চালু
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব
ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি
তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার

আর্কাইভ