সোমবার ● ১৭ জুলাই ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ভোট বর্জনের ঘোষণা দিলো স্বতন্ত্র প্রার্থী তরিকুল
ভোট বর্জনের ঘোষণা দিলো স্বতন্ত্র প্রার্থী তরিকুল
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন
![]()
নিজস্ব প্রতিবেদক
এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে এমন অভিযোগ এনে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম। বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
তরিকুল ইসলাম বলেন, কেন্দ্রগুলোতে ভোটার নেই, শুধু একটি নির্দিষ্ট দলের লোকজন আছে সবখানে। অন্য কোনো প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব না। আমি আশা করেছিলাম নির্বাচন হয়তো সুষ্ঠু, শান্তিপূর্ণ হবে। কিন্তু তা হচ্ছে না। আমি বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছি, কিন্তু তারা আমাদের মতো ছোট স্বতন্ত্র প্রার্থীদের মূল্যায়ন করে না, আমাদের কোনো কথা, অভিযোগ তারা আমলে নেয় না।
তিনি আরও বলেন, নির্বাচনে আমাদের এজেন্টদের বের করে দেওয়া, ঢুকতে না দেওয়া এমন সব কারণে নিজের আত্মসম্মান থেকে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আমি এই নির্বাচন বর্জন করলাম, সরে দাঁড়ালাম।
গত ১৫ মে মৃত্যুবরণ করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে শূন্য হয় এ আসন।
বিষয়: #ভোট বর্জনের ঘোষণা দিলো স্বতন্ত্র প্রার্থী তরিকুল





নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে
রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব 
