বৃহস্পতিবার ● ২৫ মে ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » গাজীপুরে শৃঙ্খলার সাথে ভোট হচ্ছে: ইসি আলমগীর
গাজীপুরে শৃঙ্খলার সাথে ভোট হচ্ছে: ইসি আলমগীর
![]()
বিশেষ প্রতিনিধি
সকাল থেকেই গাজীপুরে শৃঙ্খলার সাথে ভোট হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভিতে আড়াই ঘণ্টা ভোট মনিটরিংয়ের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা সিসিটিভি ক্যামেরায় দেখছি শৃঙ্খলার সাথেই ভোট হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন ও নির্বাচন কমিশন থেকে পর্যবেক্ষক হিসেবে যাদের পাঠানো হয়েছে তাদের কাছ থেকে আমরা যে রিপোর্ট পেয়েছি তাতে এই যে আড়াই ঘন্টা যাবত ভোট হচ্ছে ভালোভাবেই ভোট হচ্ছে। খারাপ কোন খবর এখনো পাওয়া যায়নি।
![]()
ইভিএম ও সিসিটিভি ক্যামেরা কাজ না করার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ইভিএম যেহেতু একটি মেশিন মাঝে মাঝে এটা অকার্যকর হয়ে পড়ে। এটা হতেই পারে। সাথে সাথে সেটা ঠিক করার ব্যবস্থা করা হয়েছে। ৫-১০ মিনিট পরে আবার সবাই ভোট দিতে পারছে।
তিনি আরও বলেন, সিসিটিভি ক্যামেরার ক্ষেত্রে যেটা হয়েছে কিছু কেন্দ্রে ক্যামেরা আছে কিন্তু ইন্টারনেট না থাকার কারণে আমরা ঢাকা থেকে দেখতে পাচ্ছি না। তবে সেগুলোতে রেকর্ডিং হচ্ছে। ভিডিও ফুটেজ আমাদের হার্ডডিক্সে থাকছে। সকালের শুরুতে দশ-বারোটা ক্যামেরায় আমরা ছবি দেখতে পাইনি তার অনেকগুলো এখন ঠিক হয়ে গেছে, তিনি যোগ করেন।
কোন গ্রেপ্তারের খবর পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো পর্যন্ত আমাদের কাছে এরকম কোন খবর নাই, তবে সামনে হয়তো দু’চারটা খবর পেতে পারি।
![]()
অনেক কেন্দ্রেই মেয়র প্রার্থী জায়েদার পোলিং এজেন্ট পাওয়া যাচ্ছে না, এ বিষয়ে জানতে চাইলে ইসি আলমগীর বলেন, এ বিষয়ে তো উনি কোন অভিযোগ করেননি। না থাকলে সেটা তো তার অভিযোগ করা উচিত ছিল। তাদের সাথে আমরা যখন মিটিং করেছি তখন বলেছি, নির্বাচনে যদি কোন ধরনের বাধার সম্মুখীন হন আমাদের নাম্বারগুলো দেয়া আছে আমাদের কাছে জানাবেন আমরা পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সহায়তায় ওই কেন্দ্রে এজেন্ট বসার ব্যবস্থা করে দেব।
এর আগে ইলেকশন কমিশনে কন্ট্রোল রুমে সকাল আটটা থেকে সিসিটিভি ক্যামেরায় ভোট মনিটরিং শুরু করেন ইসি মো, আলমগীর, ইসি রাশেদা সুলতানা ও ইসি আহসান হাবিব। এরপরে নয়টার দিকে তাদের সাথে যোগ দেয় ইসি আনিসুর রহমান। সাড়ে নটার দিকে আসেন সিইসি।
বিষয়: #গাজীপুরে শৃঙ্খলার সাথে ভোট হচ্ছে: ইসি আলমগীর





সংসদ নির্বাচনে গোপনে কিছু হয়নি: ইসি আনোয়ারুল
এনআইডি সংশোধনে অনিয়মের অভিযোগে টুঙ্গিপাড়ায় নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম
বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরির উদ্যোগ
প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দেওয়ার শেষ দিন ১৫ মার্চ
পর্যবেক্ষকদের দৃষ্টিতে ভোট
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন যারা
সকালে না, দুপুরে হ্যাঁ: শপথ গ্রহণ নিয়ে জামায়াত-এনসিপির নাটকীয়তা
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ মঙ্গলবার বিকেলে
২৯৭ আসনের গেজেট প্রকাশ 
