মঙ্গলবার ● ২৪ জানুয়ারী ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বুধবার
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বুধবার
![]()
# সিইসিই হবেন রিটার্নিং কর্মকর্তা
বিশেষ প্রতিনিধি
রাষ্ট্রপতি নির্বাচনের আজ বুধবার ঘোষণা করবে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণার বিষয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
সিইসি বলেন, ‘আমাদের সাক্ষাৎকার সংক্ষিপ্ত ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বুধবার সকাল ১১টায় নির্বাচন কমিশন সভা করবে। সভা করে আমরা তফসিলটা উন্মুক্ত করব, তখন আপনারা বিস্তারিত জানতে পারেন।’
সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের সময় সিইসির সাথে ছিলেন ইসি সচিব মো. জাহাঙ্গীর। কাজী হাবিবুল আউয়াল জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে আইন অনুযায়ী তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ করতে হয়। স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে। মতবিনিময় করেছি। এরপর সিদ্ধান্ত হয়েছে, আমরা অচিরেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করব। সে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন, সিইসি নন।’
সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদে বলা হয়েছে- রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে এ পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন হবে। রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়াটা নিশ্চিত।
সবশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয় ২০১৮ সালের ২৫ জানুয়ারি। সে সময় ১৮ ফেব্রুয়ারি ভোটের তারিখ থাকলেও প্রার্থী একজন থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. আবদুল হামিদ। আগামী ২৩ এপ্রিল শেষ হবে তার শেষ মেয়াদ।
এবার ২৩ জানুয়ারি থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
বিষয়: #রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বুধবার





ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি 
