শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১৯ জানুয়ারী ২০২৩
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ইভিএম নিয়ে সংশয় থাকলেও আশা ছাড়েনি ইসি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ইভিএম নিয়ে সংশয় থাকলেও আশা ছাড়েনি ইসি
৫৬০ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৯ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইভিএম নিয়ে সংশয় থাকলেও আশা ছাড়েনি ইসি

---
বিশেষ প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূর্ব ঘোষণা অনুযায়ী ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে সংশয় থাকলেও আশা ছাড়েনি নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এমন মন্তব্য করেন।
গেলো ১৫ জানুয়ারির মধ্যে ইভিএম প্রকল্প পাশ না হলে ১৫০ আসনে তা ব্যবহার করা সম্ভব নয় বলেছিলেন, এখন আপনাদের কী অবস্থান-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো বলেছিলাম সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহার করবো। তবে তা নিশ্চিত বলা যায়নি কারণ ট্রেনিং দিয়ে কতটা আসনে প্রস্তুত করার সময় পাওয়া যাবে।’
তিনি আরো বলেন, ইভিএম কেনার বিষয় আছে, সফটওয়্যার ইনস্টল করার ব্যাপার আছে। তারপর সেটা চেকিং, ট্রেনিং, ভোটার এডুকেশন; সবকিছু মিলিয়েই আমরা বলেছি জানুয়ারির মধ্যে না হলে দেড়শ’ আসনে করা সম্ভব না। এখনো আমরা সেই অবস্থানেই আছি। কারণ এটা তো একটা হিউজ কাজ। নানা রকম ব্যাকআপ সার্ভিস তৈরি করার জন্য অনেক সময় লাগবে।
তিনি বলেন, প্রজেক্ট এখনো অনুমোদন পায়নি। তবে লেটেস্টে কী অবস্থায় আছে তা এখনো পরিকল্পনা কমিশন থেকে জানায়নি। তবে এটা আমরা কমিশন সভায় এটা নিয়ে আলোচনা হতে পারে। যদিও এজেন্ডাভুক্ত নয়, তবু আলোচনা হতে পারে। আলোচনা হলে একটা সিদ্ধান্ত হতে পারে।
মোহাম্মদ আলমগীর বলেন, ‘প্রজেক্টের কর্মকর্তা যারা আছেন তাদের বক্তব্য বৈঠকে শোনা হবে। এরপর নির্বাচন অধিশাখার কর্মকর্তা এবং টেকনিক্যাল কর্মকর্তার বক্তব্য শুনবো। তারপর বলা যাবে, কতদিনের মধ্যে কতটা পেলে ইভিএমে কত আসনে আমরা ভোট করতে পারবো।’
তিনি বলেন, ‘দুই লাখ না হয়ে আরো কম হতে পারে। হয়তো এক লাখও হতে পারে। কমও তো হতে পারে। তবে পরিকল্পনা কমিশন থেকে আমাদের এখনো ইয়েস বা নো কোনটাই তো বলেন নাই তারা। যেহেতু ইয়েস, নো কোনটাই বলেন নাই, সেহেতু চুড়ান্তভাবে কিছু বললে তখন আমরাও বলতে পারবো।’
নির্বাচন কমিশনার আরো বলেন, ‘১৫ তারিখ বলা মানেই তো ১৫ তারিখ নয়। দু’এক দিন এদিক-সেদিকও হতে পারে। পরিকল্পনা কমিশন যদিও এ মাসেও দেয় তাহলে আমরা আপনাদের জানাবো। তবে এ মাসের মধ্যে পাশ না হলে, তখন দেড়শ’ আসনে ইভিএমে ভোট করা কঠিন হবে। এজন্যই আমাদের আগামী ইসি সভায় শেষ সময়সীমা নির্ধারণের ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়তো হতে পারে।’



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি

আর্কাইভ