শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ন ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ১৭ ডিসেম্বর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » একাত্তরে বীর শহীদদের শ্রদ্ধা জানালো ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ
প্রচ্ছদ » জাতীয় » একাত্তরে বীর শহীদদের শ্রদ্ধা জানালো ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ
৬১১ বার পঠিত
শনিবার ● ১৭ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একাত্তরে বীর শহীদদের শ্রদ্ধা জানালো ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ

---
নিজস্ব প্রতিবেদক
সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ। শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতারা। এরপর বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ডা. অসিত মজুমদার, সালাউদ্দিন আল আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মো. ওহিদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. আজিবুর রহমান, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন এলিস, সহ-সম্পাদক প্রকৌশলী এনামুল হক, মো. ওহিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য পারভীন আক্তার নীলা, এস এম শামীম আহমেদ ও শেখ জসিম উদ্দিন প্রমুখ।
এ সময় বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিজান ইবনে হোসেন, ডা. মুশফিকুর রহমান, এইচ এম মেহেদী হাসান এবং সাভার উপজেলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. আছমত আলী ও আলী আক্কাস প্রমুখ।

 জাতির পিতার প্রতিকৃতিতে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা

পরে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের নেতারা।
প্রসঙ্গত, আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালির চিরদিনের গৌরব, সাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন মুক্তিযুদ্ধের বিজয়ের দিন। পাকিস্তানি হানাদার বাহিনী অবনত মস্তকে অস্ত্র নামিয়ে রেখে আত্মসমর্পণে বাধ্য হয়েছিল ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যান)।
৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিন বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে বাংলাদেশের পথচলা শুরু হয়। এবার সেই বিজয়ের ৫১তম বার্ষিকী উদযাপন করছে দেশ।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে
৫ জেলায় আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ ৫ জেলায় আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ
এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা ২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
৫ ধাপে ইউপি নির্বাচনের উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ ৫ ধাপে ইউপি নির্বাচনের উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ
১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো
গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪ গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪
মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল

আর্কাইভ