সোমবার ● ৫ ডিসেম্বর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » ভারতের বিপক্ষে জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ভারতের বিপক্ষে জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
![]()
স্বদেশভূমি ডেস্ক
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এক উইকেটের অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুর্দান্ত এই জয়ে সাকিব-মিরাজদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার রাতে প্রধানমন্ত্রী এক বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তার বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান। ক্রিকেট দল জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিন মিরপুরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৪১ ওভারে ১৮৬ রান সংগ্রহ করে। ৫ উইকেট নেন সাকিব আল হাসান। ৪ উইকেট নেন এবাদত। জবাবে ব্যাট করতে নেমে ৪৬ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ।
বিষয়: #ভারতের বিপক্ষে জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন





প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির
মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর 
