শিরোনাম:
ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ৩ ডিসেম্বর ২০২২
প্রচ্ছদ » গণমাধ্যম » জাফরু’র সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মাহফুজ মিশু
প্রচ্ছদ » গণমাধ্যম » জাফরু’র সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মাহফুজ মিশু
৬৭৩ বার পঠিত
শনিবার ● ৩ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাফরু’র সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মাহফুজ মিশু

---

জাফরু’র নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জার্নালিজম অ্যালামনাই ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটি-জাফরু এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রুহুল কুদ্দুস খান সুমন (প্রথম ব্যাচ)। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহফুজ মিশু (নবম ব্যাচ)।
শুক্রবার ২ ডিসেম্বর রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ কার্যালয়ে জাফরু’র বার্ষিক সাধারণ সভায় এই নতুন কমিটি গঠন করা হয়।
এসময় সংগঠনটির ২৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়। কমিটির সহ-সভাপতি পদে শাহনাজ সিদ্দিকী সোমা ও আরেফিন অডেন; যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম এরশাদ আলী, অর্থ সম্পাদক আইনুদ বিন্থ জুবাইর সনি, মানবসম্পদ ও প্রশাসন বিষয়ক সম্পাদক মোঃ আনিসুল আশেকীন রাসেল, যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক জুয়েল কিবরিয়া, ক্রীড়া সম্পাদক যোবায়ের শাওন, সাংস্কৃতিক সম্পাদক শাহ আলী জয় এবং মানবকল্যাণ সম্পাদক হিসেবে ইমরান খান নাহিদ নির্বাচিত হয়েছেন।

---
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- সাজ্জাদ আলম শাহীন, সাজেদুল ইসলাম খান, হুমায়ুন কবির নয়ন, মঈনুদ্দীন মিয়া নয়ন, আকতারুল ইসলাম, মো. আখতারুজ্জামান, পারভেজ হাসান তরফদার, খায়রুল আলম মনি, ফেরদাউস মোবারক এবং দেবাশীষ রায়।
কমিটি গঠনের আগে জাফরুর বিদায়ী কমিটির সভাপতি সাজেদুল ইসলাম রুবেলের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা হয়। পারভেজ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।



বিষয়: #



গণমাধ্যম এর আরও খবর

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি: পেশাজীবী মানবাধিকার পরিষদ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি: পেশাজীবী মানবাধিকার পরিষদ
গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্য মন্ত্রী গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্য মন্ত্রী
জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন
স্বাধীন সম্পাদকীয় ঐক্যের আহ্বান সম্পাদকদের স্বাধীন সম্পাদকীয় ঐক্যের আহ্বান সম্পাদকদের
সাংবাদিকরা বাঁচলে দেশের রাজনীতি বাঁচবে: দুলু সাংবাদিকরা বাঁচলে দেশের রাজনীতি বাঁচবে: দুলু
গায়েবি হত্যা মামলা থেকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিন: নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট গায়েবি হত্যা মামলা থেকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিন: নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট
ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বাদশা, সম্পাদক আনিস ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বাদশা, সম্পাদক আনিস
‘যৌন নিপীড়ন’ প্রতিরোধে সামাজিক আন্দোলন জরুরি ‘যৌন নিপীড়ন’ প্রতিরোধে সামাজিক আন্দোলন জরুরি
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গণমাধ্যমে যৌন হয়রানি রোধে ৩ প্রতিষ্ঠানের অংশীদারিত্ব, দুটি সমঝোতা চুক্তি গণমাধ্যমে যৌন হয়রানি রোধে ৩ প্রতিষ্ঠানের অংশীদারিত্ব, দুটি সমঝোতা চুক্তি

আর্কাইভ