শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » এইডস সংক্রমিতদের প্রতি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
প্রচ্ছদ » জাতীয় » এইডস সংক্রমিতদের প্রতি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
৭২৭ বার পঠিত
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এইডস সংক্রমিতদের প্রতি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

---

নিজস্ব প্রতিবেদক
এইচআইভি/এইডস সংক্রমিতদের জন্য বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় জানিয়েছে এ বিষয়ে কাজ করা সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। শনিবার ২ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজা পয়েন্টে আয়োজিত ভেসপা মোটরসাইকেল র‍্যালির উদ্বোধন অনুষ্ঠানে তারা এ দাবি জানায়। এরপর র‍্যালিটি পুরো হাতিরঝিল ঘুরে আবার পুলিশ প্লাজায় গিয়ে শেষ হয় ।

---

এর আগে কমিউনিটি ফোরাম অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএনএইডস বাংলাদেশের পরিচালক ডাক্তার সায়মা খান। তিনি বলেন, ‘বিশ্ব এইডস দিবস পালনের অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধির জন্য এই র‍্যালিটির আয়োজন করা হয়েছে। অসমতা দূর করে এইইচআইভি সংক্রমিতদের জন্য একটি বৈষম্যহীন সমাজ তৈরি করাই হবে আমাদের আগামীর প্রতিজ্ঞা’। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় এইডস এসটিডি প্রকল্পের সিনিয়র ম্যানেজার আক্তারুজ্জামান মণ্ডল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি সাবেরা সুলতানা।

---
কর্মসূচিতে কমিউনিটি ফোরাম অব বাংলাদেশসহ সমমনা সংগঠন- অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ, আশার আলো সোসাইটি, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, সেক্স ওর্য়াকারস নেটওয়ার্ক, পিএলএইচআইভি নেটওয়ার্ক, ড্রাগ ইউসার নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
র‍্যালিতে মোটরসাইকেল দিয়ে সহযোগিতা করে ভেসপা ক্লাব বাংলাদেশ। সাধারণ মানুষের মধ্যে এইচআইভি/এইডস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা ও অসমতা দূর করার লক্ষ্যে এই র‌্যালিতে প্রায় ২০০টি ভেসপা মোটরসাইকেল আংশ নেয়।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু

আর্কাইভ