শনিবার ● ৪ জুলাই ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
চলতি জুলাই মাসে সিঙ্গাপুর, বাহরাইন ও ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে তিন দেশেই পৃথক কারিগরি ও ব্যবস্থাপনা দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
গতকাল শনিবার ইসি সূত্রে এসব তথ্য জানায়। এ বিষয়ে নির্বাচন কমিশনের উপ-সচিব জিএম সাহাতাব উদ্দিন ইতোমধ্যে ছয়টি পৃথক আদেশ জারি করেছেন।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ জুলাই উপ-সচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল বাহরাইনে যাবে। পরে ১৫ জুলাই দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল সেখানে যোগ দেবে।
এদিকে ২০ জুলাই এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের কারিগরি দল ফ্রান্সে যাবে। ২২ জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের ব্যবস্থাপনা দল দেশটিতে পৌঁছাবে।
অন্যদিকে ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের কারিগরি দল সিঙ্গাপুরে যাবে। এরপর ২৯ জুলাই ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের ব্যবস্থাপনা দল সেখানে দায়িত্ব গ্রহণ করবে। এসব সফরের ব্যয় বহন করা হবে আইডিইএ প্রকল্প-২ থেকে।
ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। নতুন করে সিঙ্গাপুর, বাহরাইন ও ফ্রান্স যুক্ত হলে এ সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে।
বর্তমানে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এনআইডির আবেদন গ্রহণ করা হয়। পরে দেশে তথ্য যাচাই ও এনআইডি মুদ্রণের পর তা আবার দূতাবাসের মাধ্যমে আবেদনকারীদের কাছে পৌঁছে দেওয়া হয়।
# প্রবাসে এনআইডি/
বিষয়: #সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম





খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় পৌঁছেছে খামেনির মরদেহ
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০
টানা তৃতীয় দফায় বিশ^ বাজারে কমেছে তেলের দাম
এক মাসে ৩৮ হাজার ৩ শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত, দাবি রাশিয়ার
কাতারে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র
‘হরমুজ থেকে মাইন অপসারণের কাজ শুধু ইরানই করতে পারবে’
ভেনেজুয়েলায় ভূমিকম্প: বেড়েই চলেছে নিহতের সংখ্যা, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!
চীন সফরে ঋণের আশ্বাস ও বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে কিনা স্পষ্ট করুন: সংসদে রুমিন ফারহানা 
