শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ২৯ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » করমুক্ত আয়ের সীমা পুনর্নির্ধারণ করে সংসদে অর্থ বিল-২০২৬ পাস
প্রচ্ছদ » জাতীয় » করমুক্ত আয়ের সীমা পুনর্নির্ধারণ করে সংসদে অর্থ বিল-২০২৬ পাস
৭৮ বার পঠিত
সোমবার ● ২৯ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করমুক্ত আয়ের সীমা পুনর্নির্ধারণ করে সংসদে অর্থ বিল-২০২৬ পাস

---

নিজস্ব প্রতিবেদক

করমুক্ত আয়ের সীমা পুনর্নির্ধারণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী এনে অর্থ বিল-২০২৬ পাস করেছে জাতীয় সংসদ। ব্যক্তিশ্রেণির করদাতাদের করছাড়ের সীমা ধাপে ধাপে বাড়ানো, বিতর্কিত কিছু প্রস্তাব প্রত্যাহার এবং বিভিন্ন খাতে শুল্ক ও ভ্যাট সুবিধা পুনর্বিন্যাস এই বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে কণ্ঠভোটে তা পাস হয়।

অর্থমন্ত্রী জানান, বাজেট আলোচনার নির্দেশনা অনুযায়ী করমুক্ত আয়ের সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশোধিত প্রস্তাব অনুযায়ী ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে তা ৫ লাখ টাকায় উন্নীত করা হবে।

তিনি আরও জানান, বিনিয়োগের তথ্য প্রকাশ-সংক্রান্ত প্রস্তাব জনমনে বিভ্রান্তি সৃষ্টি করায় তা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক হিসাব খোলা ও জমি নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাবও বাতিল করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বাস্তবতা বিবেচনায় কিছু প্রস্তাব পুনর্বিবেচনা করা হয়েছে।

পাস হওয়া বিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পার্বত্য তিন জেলা ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কর সুবিধা আরও সম্প্রসারণ করা হয়েছে, যেখানে বেতনভিত্তিক আয়ও করমুক্ত থাকবে।

চিংড়ি শিল্প, ওষুধ উৎপাদন, পিভিসি ও পিইটি রেজিনসহ বিভিন্ন খাতে ব্যবহৃত কাঁচামালের ওপর শুল্ক ও ভ্যাট হ্রাস বা প্রত্যাহার করা হয়েছে। ডিজিটাল বিজ্ঞাপনের ক্ষেত্রে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যাতে কর পরিপালন বাড়ে এবং অনানুষ্ঠানিক লেনদেন কমে।

দেশীয় মোটরগাড়ি শিল্পে ব্যবহৃত ডাবল কেবিন পিকআপ ও মাইক্রোবাসের ভ্যাট ৫ শতাংশে নামানো হয়েছে। সোনা, রুপা ও হীরার গহনার ওপর নির্দিষ্ট হারে ভ্যাট নির্ধারণ করা হয়েছে।

এছাড়া কিছু খাতে ভ্যাট অব্যাহতি, শুল্ক সুবিধা এবং কো-ইফিশিয়েন্ট দাখিলের বাধ্যবাধকতা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব সংশোধনী কর কাঠামোকে আরও বাস্তবসম্মত করবে এবং বিনিয়োগ ও শিল্প খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

আর্কাইভ