সোমবার ● ২৯ জুন ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » বাংলাদেশের পর এবার ভারত সীমান্তে ভূমিকম্পের আঘাত
বাংলাদেশের পর এবার ভারত সীমান্তে ভূমিকম্পের আঘাত
![]()
মিয়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ড সময় সংঘটিত হয়। এমনটাই জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার।
জানা যায়, এর উৎপত্তিস্থল ছিল ২৬.৮৬৭ক্ক উত্তর অক্ষাংশ ও ৯৫.২৬৮ক্ক পূর্ব দ্রাঘিমাংশে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের ডিব্রুগড় শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সোনারি শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত অঞ্চলে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানায়, রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় রাত ৯টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২১.৫৬৯ক্ক উত্তর অক্ষাংশ ও ৯২.৫৩৯ক্ক পূর্ব দ্রাঘিমাংশে এবং এর গভীরতা ছিল ৪৯ কিলোমিটার।
ইএমএসসি-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল চট্টগ্রাম শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে।





মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান
যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান লেবাননের
আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯
ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
ভেনেজুয়েলায় স্বাস্থ্যকর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান
এবার জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প 
