শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ১২ জুন ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা: সপ্তাহের শেষেই চুক্তি
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা: সপ্তাহের শেষেই চুক্তি
১১০ বার পঠিত
শুক্রবার ● ১২ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা: সপ্তাহের শেষেই চুক্তি

---

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের বড় সমঝোতা হয়ে গিয়েছে। জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।

তাছাড়া, চলতি সপ্তাহের শেষেই এই চুক্তি স্বাক্ষর হতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

স্থানয়ি সময় গতকাল বৃহস্পতিবার (১১ জুন) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা ইরানের সঙ্গে একটি বড় সমঝোতায় পৌঁছাতে পেরেছি। এই সমঝোতা একটা শান্তিচুক্তি স্বাক্ষরের পথে আমাদের নিয়ে যাবে।”

“চুক্তি স্বাক্ষর করামাত্র হরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে খুলে যাবে। শিগগির এবং খুব শিগগিরই, ইউরোপের স্থানীয় সময় অনুযায়ী হয়তো এ সপ্তাহের শেষেই আমরা চুক্তি স্বাক্ষর করতে পারব।”

প্রস্তাবিত এই চুক্তি সম্পর্কে ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের সব মিত্রের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলেও বৃহস্পতিবারের মত বিনিময়ের সময় জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

“আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরান কখনও পরমাণু অস্ত্রের মালিক হতে পারবে না— এমন নিশ্চয়তা। এই যে এত কিছু ঘটলো, এসবের মূল উদ্দেশ্য একটি শান্তি চুক্তিস্বাক্ষর। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ।”

এদিকে হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলার যে নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, বৃহস্পতিবার তা প্রত্যাহার করেছেন তিনি। ওভাল অফিসে ব্রিফিংয়ের সময় এ সম্পর্কিত প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, চুক্তির চূড়ান্ত পয়েন্টগুলো নিয়ে আলেচনা করতেই হামলার প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে মতবিরোধের জেরে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে মার্কিন বাহিনী। টানা ৪০ দিন সংঘাতের পর ৮ ইরানে যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প, কাগজে-কলমে এখনও সেই বিরতি চলছে।

‘ইরানের সঙ্গে চুক্তিস্বাক্ষর চূড়ান্ত পর্যায়ে আছে’— ট্রাম্পের এমন দাবি অবশ্য এই প্রথম নয়। গত মার্চ মাস থেকে এ পর্যন্ত একাধিকবার এমন দাবি করেছেন তিনি।






আন্তর্জাতিক এর আরও খবর

জাপানের সঙ্গে বন্ধুত্বকে সমৃদ্ধির শক্তিতে রূপ দিতে চায় বাংলাদেশ জাপানের সঙ্গে বন্ধুত্বকে সমৃদ্ধির শক্তিতে রূপ দিতে চায় বাংলাদেশ
প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ  আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার
নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক
প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস
লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০ কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০

আর্কাইভ