শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » নারী ও শিশু উন্নয়ন খাতে বরাদ্দ ৫,১৯৬ কোটি টাকা
প্রচ্ছদ » জাতীয় » নারী ও শিশু উন্নয়ন খাতে বরাদ্দ ৫,১৯৬ কোটি টাকা
৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারী ও শিশু উন্নয়ন খাতে বরাদ্দ ৫,১৯৬ কোটি টাকা

---

# বরাদ্দ কমানো উদ্বেগজনক মন্তব্য করেছেন খুশি কবির

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নারী ও শিশু উন্নয়ন কার্যক্রম জোরদারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বরাদ্দের ঘোষণা দেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, নারীর ক্ষমতায়ন, শিশু সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও সম্প্রসারণের লক্ষ্যেই এ বরাদ্দ রাখা হয়েছে। কর্মজীবী নারীদের সন্তানদের জন্য প্রথম পর্যায়ে ২০টি এবং পরবর্তী পর্যায়ে আরও ৬০টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদেশফেরত নারী শ্রমিকদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ কর্মসূচি বাস্তবায়নের কথাও উল্লেখ করা হয়েছে।

বাজেটের তথ্যচিত্র:

  • নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাবিত বরাদ্দ: ৫,১৯৬ কোটি টাকা
  • চলতি অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় কমেছে: ৩৭১ কোটি টাকা
  • নতুন দিবাযত্ন কেন্দ্র: ২০ + ৬০টি
  • কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নারীবান্ধব উদ্যোগের ওপর জোর।

তবে প্রস্তাবিত এই বরাদ্দ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার ও উন্নয়নকর্মী খুশি কবির। তার মতে, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বরাদ্দ চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৩৭১ কোটি টাকা কম, যা নারী উন্নয়ন কার্যক্রমের জন্য ইতিবাচক বার্তা নয়।

খুশি কবির বলেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারী-পুরুষ বৈষম্য কমাতে গত কয়েক দশকে যে অগ্রগতি হয়েছে, তা ধরে রাখতে এবং আরও এগিয়ে নিতে রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়ানো প্রয়োজন ছিল। বরাদ্দ কমে গেলে নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, কেবল নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ নয়, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন ও অবকাঠামোসহ অন্যান্য খাতেও নারীদের জন্য কী ধরনের কর্মসূচি ও বরাদ্দ রাখা হয়েছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। নিরাপদ সড়ক, গণপরিবহন ও অবকাঠামো নিশ্চিত না হলে নারীরা উন্নয়নের সুফল পুরোপুরি ভোগ করতে পারবেন না।

খুশি কবির আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নারীদের সমান সুযোগ নিশ্চিত করা অপরিহার্য। তাই নারী খাতে বরাদ্দ কমানোর কারণ এবং বিকল্পভাবে অন্য খাতে নারীদের জন্য কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, সে বিষয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।



বিষয়: #  #



আর্কাইভ