শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
প্রচ্ছদ » জাতীয় » দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
১০ বার পঠিত
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে

সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা

---


# দেশের অর্থনীতি ভঙ্গুর, দুর্নীতির মাত্রা আগের চেয়ে বেড়েছে

# ’পরিবর্তনের বাংলাদেশে বৈষম্য দেখতে চাই না’: শফিকুর রহমান


নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির লাগাম টানতে না পারলে সরকারের কোনো পরিকল্পনাই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, দুর্নীতির মাত্রা আগের চেয়ে বেড়েছে। এ অবস্থায় দুর্নীতি নির্মূল করতে না পারলে সরকারের নেওয়া সব পরিকল্পনার সুফল দুর্নীতিবাজদের পকেটে চলে যাবে।

গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। ব্যাংকিং খাত ও শেয়ারবাজার অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলেও উভয় খাতেই বিপর্যয় নেমে এসেছে। এসব প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত রেখে সৎ ও যোগ্য ব্যক্তিদের মাধ্যমে পরিচালনার আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘পরিবর্তনের বাংলাদেশে’ কোনো ধরনের বৈষম্য দেখতে চান না। বিরোধীদলীয় সংসদ সদস্যদের সরকারি বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, দেশের সম্পদ ও সরকারি অর্থে সব নাগরিকের সমান অধিকার রয়েছে।

চাকরিতে দলীয় আনুকূল্য ও কোটা নয়, মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে মেধা, দক্ষতা ও সততার ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে দখল, প্রশ্নফাঁস, গেস্টরুম-গণরুম ও অস্ত্রের ব্যবহার বন্ধেরও আহ্বান জানান তিনি। একই সঙ্গে গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্প উৎপাদন কমে যাওয়ার কথা উল্লেখ করে শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে রক্ষার দাবি জানান।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, প্রতিবেশী হিসেবে সৎ ও সমমর্যাদার সম্পর্ক চান তারা। তবে সীমান্ত হত্যা ও তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশ কারও অধীন নয়—স্বাধীন পররাষ্ট্রনীতির ভিত্তিতে সমান মর্যাদায় সম্পর্ক গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে চান তারা। সংসদে যৌক্তিক ও শালীন বক্তব্যের মাধ্যমে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন বিরোধীদলীয় নেতা।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা ‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট
বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক
জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব

আর্কাইভ