শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » নতুন ৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন
প্রচ্ছদ » জাতীয় » নতুন ৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন
১৬ বার পঠিত
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন ৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

---

নিজস্ব প্রতিবেদক

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ ও কার্যপ্রণালি-বিধির বিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদে আরও চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এগুলো হলো—কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটি।

সোমবার (৭ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে সংসদ-নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়। অন্যদিকে, বিধি অনুযায়ী পিটিশন কমিটি গঠন করেন স্পিকার। 

কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি: ১২ সদস্যের এই কমিটিতে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে সভাপতি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, মো. আসাদুজ্জামান, এ. এম. মাহবুব উদ্দিন, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও আখতার হোসেন।

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি: নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিনকে সভাপতি করে ৮ সদস্যের এই কমিটি গঠিত হয়েছে। সদস্যরা হলেন—গোলাম মোহাম্মদ সিরাজ, মো. জাহিদুর রহমান, শাহ মো. ওয়ারেশ আলী মামুন, মো. মোস্তাফিজুর রহমান, মো. মাহবুবুল আলম, নূরুন্নিসা সিদ্দীকা ও জি এম নজরুল ইসলাম।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি: ১০ সদস্যের এ কমিটিতে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা সভাপতি মনোনীত হয়েছেন। অন্য সদস্যরা হলেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, আহম্মদ সোহেল মনজুর, মো. লুৎফুজ্জামান বাবর, মো. মোশারফ হোসেন, শেখ মজিবুর রহমান ইকবাল, এম মঞ্জুরুল করিম রনি, ফেরদৌসী আহমেদ, মো. রুহুল আমিন ও মো. তাজউদ্দীন খান।

পিটিশন কমিটি: নাগরিকদের পিটিশন পর্যালোচনার জন্য গঠিত ১০ সদস্যের এই কমিটিতেও সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে। সদস্যরা হলেন—ব্যারিস্টার কায়সার কামাল, নূরুল ইসলাম মনি, এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), রকিবুল ইসলাম, এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাহিদ ইসলাম ও মো. রফিকুল ইসলাম খান।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি থাকে (এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি সংসদ সম্পর্কিত কমিটি)। এর মধ্যে আজ সোমবার ঘোষিত ৪টিসহ মোট ৪০টি কমিটি ইতোমধ্যে গঠন করলো চলতি ত্রয়োদশ জাতীয় সংসদ। 

 



বিষয়: #



জাতীয় এর আরও খবর

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক
জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব
সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গু বাড়ার আশঙ্কা, দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সেপ্টেম্বরের শেষ থেকে ডেঙ্গু বাড়ার আশঙ্কা, দেশবাসীকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দুর্নীতি রোধে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি দুর্নীতি রোধে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
সম্পদ দান করার পরও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস সম্পদ দান করার পরও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে বার্ষিক পরীক্ষার আগে বা পরে

আর্কাইভ