শিরোনাম:
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » দুর্নীতি রোধে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
প্রচ্ছদ » জাতীয় » দুর্নীতি রোধে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
১৯ বার পঠিত
রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্নীতি রোধে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি

# মন্ত্রণালয়ভিত্তিক তিন সদস্যের পরিবীক্ষণ টিম গঠনের সিদ্ধান্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি, অনিয়ম, অপচয় ও ক্ষমতার অপব্যবহার ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রাথমিক পর্যায়েই তা শনাক্ত ও প্রতিরোধে প্রতিটি মন্ত্রণালয়ে স্থায়ী ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি জানিয়েছেন যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী। এ দাবির জবাবে সরকারি কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণে মন্ত্রণালয়ভিত্তিক তিন সদস্যের পরিবীক্ষণ টিম গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রোববার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে দেওয়া মনোযোগ আকর্ষণ নোটিশে এ দাবি জানান মোক্তার আলী।

তিনি বলেন, দুর্নীতি, অনিয়ম, অপচয়, দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার সুশাসন এবং জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতের অন্যতম অন্তরায়। বিদ্যমান তদারকি ব্যবস্থার পাশাপাশি প্রতিটি মন্ত্রণালয়ে স্থায়ী পরিবীক্ষণ সেল থাকলে অনিয়ম প্রাথমিক পর্যায়েই শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

তিন সদস্যের পরিবীক্ষণ টিম

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে তিন সদস্যের পরিবীক্ষণ টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, এসব টিম দৈবচয়নের ভিত্তিতে বিভিন্ন দফতর পরিদর্শন করবে। পরিদর্শনের মাধ্যমে কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা চিহ্নিত, উত্তম চর্চা নিরূপণ এবং প্রয়োজনীয় সুপারিশ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নয়, বরং দুর্নীতির সুযোগ ক্রমাগত সংকুচিত করা। এ জন্য প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক পরিবেশ তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

৫০৪ দুর্নীতি প্রতিরোধ কমিটি

মন্ত্রী জানান, দুর্নীতি প্রতিরোধে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ৫০৪টি দুর্নীতি প্রতিরোধ কমিটি রয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) ইন্টেলিজেন্স ও এনফোর্সমেন্ট ইউনিট, ১০৬ হটলাইন এবং ৯৯৯ ও ৩৩৩ নম্বরের মাধ্যমে অভিযোগ গ্রহণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণেও বিভিন্ন কমিটি ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পাশাপাশি ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে সরকারি অর্থের অপচয় কমানো, প্রশাসনিক জবাবদিহিতা বাড়ানো এবং জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার পরিবেশ তৈরি হবে।



বিষয়: #



আর্কাইভ