শিরোনাম:
ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ৭ জুন ২০২৬
প্রচ্ছদ » গণমাধ্যম » জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন
প্রচ্ছদ » গণমাধ্যম » জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন
৫৯ বার পঠিত
রবিবার ● ৭ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন

বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকা জিএমএসএসডি’র কার্যনির্বাহী কমিটির সভা

 

# জেলা কমিটিগুলোকে ১৫ জুলাইয়ের মধ্যে ভোটার তালিকা জমার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকা জিএমএসএসডি’র নির্বাচন আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার রাজধানীর সেগুন বাগিচায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সমিতির সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কিশোরগঞ্জের কাজী মহসিন আল আব্বাসকে প্রধান করে ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন— নুরুল হাসান খান (নেত্রকোনা), ড. উৎপল কুমার সরকার (ময়মনসিংহ), খান মুহাম্মদ সালেক (টাঙ্গাইল), আহমদ দীপু (জামালপুর) এবং আব্দুল মান্নান (শেরপুর)। প্রয়োজনে নির্বাচন কমিশন কমিটিতে সদস্য কো-অপট করতে পারবে।

সভায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ছয় জেলার জেলা কমিটিকে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে নিজ নিজ জেলার অনুমোদিত ভোটার তালিকা (মোবাইল নম্বরসহ) কেন্দ্রীয় দফতর সম্পাদক গোলাম কিবরিয়ার কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়। নির্বাচন কমিশন এই ছয় জেলার ভোটার তালিকা পাওয়ার পর নির্বাচনি তফসিল ঘোষণা করবে এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচন কার্যক্রম শুরু করবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সুবিধাজনক দিনে প্রথমে প্রীতি সম্মেলন এবং পরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকা জিএমএসএসডি এর কার্যনির্বাহী কমিটির সভা

 

সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি আরফানুল হক নাহিদ, ময়মনসিংহ জেলা সাংবাদিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, জামালপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুল আলম, নেত্রকোনা জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শওকত হোসেন লিথু, শেরপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি হকিকত জাহান হকি ও সাধারণ সম্পাদক তানজিল রিমন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আশরাফ আলী, মহসিন আল আব্বাস, যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল খোকন ও মুহাম্মদ শাহজাদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খান, সাংস্কৃতিক সম্পাদক মঈন আব্দুল্লাহ, নির্বাহী পরিষদ সদস্য ড. শাকিলা জেসমিন, মফিদা আকবর, শাহনাজ পারভীন এলিস-সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক উদয় হাকিম।

 



বিষয়: #  #



আর্কাইভ