শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১ জুন ২০২৬
প্রচ্ছদ » অপরাধ » শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু
প্রচ্ছদ » অপরাধ » শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু
১০৪ বার পঠিত
সোমবার ● ১ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু

---

# সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন

# মঙ্গলবার শুরু হবে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার (২ জুন) দিন ধার্য করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, এদিন অভিযোগ গঠনের ওপর শুনানি শেষে প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা এবং অপর আসামি স্বপ্না আক্তারের বিরুদ্ধে ওই অপরাধে সহায়তার অভিযোগ গঠন করা হয়। অভিযোগ পড়ে শোনানোর পর দুই আসামিই নিজেদের নির্দোষ দাবি করেন।

মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্নের জন্য নিয়োগপ্রাপ্ত বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) মোহাম্মদ আজিজুর রহমান দুলু সাংবাদিকদের জানান, আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন এবং আগামীকাল রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

শুনানিতে রাষ্ট্রপক্ষ অভিযোগপত্রের বিভিন্ন তথ্য আদালতের সামনে উপস্থাপন করে। অন্যদিকে রাষ্ট্রীয় খরচে নিয়োজিত আসামিপক্ষের আইনজীবী (স্টেট ডিফেন্স) মুসা কালিমুল্যাহ মামলাটি থেকে আসামিদের অব্যাহতির আবেদন জানালেও আদালত তা গ্রহণ করেননি।

যেভাবে ঘটে ঘটনা

গত ১৯ মে রাজধানীর পল্লবীর মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি বাসা থেকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে, শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

ঘটনার পর প্রধান অভিযুক্ত সোহেল রানা বাসার শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। তবে ওই বাসা থেকেই তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। ওই দিনই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন সোহেল রানা। জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন বলে আদালত সূত্র জানিয়েছে।

দ্রুত তদন্ত শেষে চার্জশিট

মামলার তদন্ত শেষে ২৪ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই অহিদুজ্জামান।

একই দিন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন চার্জশিট আমলে নেন। মাত্র কয়েক দিনের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল এবং অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটি দ্রুত বিচার প্রক্রিয়ায় অগ্রসর হয়েছে।

মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ শুরুর মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু হবে।



বিষয়: #



অপরাধ এর আরও খবর

তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর
জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় দফায় দফায় সংঘর্ষ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় দফায় দফায় সংঘর্ষ
ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে ইয়াবা আসক্তির মহামারি, ইয়াবা মানুষকে পশুতে পরিণত করে
৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে ৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে
জুনে ৩৩৩ নারী-শিশু সহিংসতার শিকার, শীর্ষে ধর্ষণের ঘটনা জুনে ৩৩৩ নারী-শিশু সহিংসতার শিকার, শীর্ষে ধর্ষণের ঘটনা
অনলাইন জুয়া ফৌজদারি অপরাধ: সংসদে অর্থমন্ত্রী অনলাইন জুয়া ফৌজদারি অপরাধ: সংসদে অর্থমন্ত্রী
ছয় জেলায় সেনা মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছয় জেলায় সেনা মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
একের পর এক মর্মান্তিক হত্যার ঘটনায় বাড়ছে উদ্বেগ একের পর এক মর্মান্তিক হত্যার ঘটনায় বাড়ছে উদ্বেগ
রামিসা হত্যায় আরেকজনকে জড়িয়ে বিভ্রান্তির চেষ্টায় সোহেল রামিসা হত্যায় আরেকজনকে জড়িয়ে বিভ্রান্তির চেষ্টায় সোহেল

আর্কাইভ