শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » চাকরি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান জানালো এনবিআর
প্রচ্ছদ » জাতীয় » চাকরি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান জানালো এনবিআর
১০৬ বার পঠিত
সোমবার ● ১ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাকরি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান জানালো এনবিআর

---

‘অর্থ দিলে চাকরি নিশ্চিত’—এমন প্রলোভন সম্পূর্ণ ভুয়া; মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে বলে জানিয়েছে এনবিআর 

নিজস্ব প্রতিবেদক

আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে সক্রিয় একটি প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি জানিয়েছে, অর্থের বিনিময়ে নিয়োগ নিশ্চিত করার প্রলোভন দেখিয়ে সাধারণ চাকরিপ্রার্থীদের প্রতারণার চেষ্টা চলছে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এনবিআর।

সোমবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ সতর্কবার্তা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী আয়কর বিভাগের বিভিন্ন শূন্য পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি ও সংঘবদ্ধ চক্র চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে।

এনবিআর জানায়, প্রতারক চক্রটি বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে দাবি করছে যে অর্থের বিনিময়ে চাকরি নিশ্চিত করা সম্ভব। এমনকি কিছু ক্ষেত্রে চাকরি না হলে অর্থ ফেরত দেওয়ার আশ্বাসও দেওয়া হচ্ছে। তবে এসব দাবি সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণার কৌশল ছাড়া কিছু নয়।

সংস্থাটি আরও জানায়, আয়কর বিভাগের চলমান নিয়োগ কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে। শুধুমাত্র যোগ্যতা ও মেধার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে।

চাকরিপ্রার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশে এনবিআর বলেছে, কোনো অবস্থাতেই চাকরি দেওয়ার নামে কারও সঙ্গে অর্থ লেনদেন করা যাবে না। এ ধরনের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চাকরি দেওয়ার নামে প্রতারণার কোনো তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর কমিশনারের কার্যালয় অথবা এনবিআরের জনসংযোগ শাখাকে অবহিত করতে হবে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাকরির নামে প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



বিষয়: #  #



জাতীয় এর আরও খবর

প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ  আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির
মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার

আর্কাইভ